খুশি ব্যক্ত করলেন স্থানীয় জনগণ
অজিত দাস
শিলচর কালাইন জাতীয় সড়কের বেহাল অবস্থা ও পূর্ত বিভাগের নানান টালবাহানার দরুন স্থানীয় জনগণ ক্ষুব্দ হয়ে সড়ক সংস্কারের দাবিতে গণ্য আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ভোট বয়কটের হুমকি দেওয়ার নড়েচড়ে উঠলো স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকগণ। এমতাবস্থায়। শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী বিশেষ উদ্যোগ নিয়ে বিভাগীয় আধিকারিকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এবং সড়ক সংস্কার কার্য শীঘ্রই শুরু করার জনগণকে আশ্বাস দেন বিধায়ক।
মঙ্গলবার বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তীর বিশেষ প্রচেষ্টায় শিলচর কালাইন জাতীয় সড়কের সংস্কার কার্য যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়েছে। বিধায়কের নির্দেশক্রমে এদিন পূর্ত বিভাগের মুখ্য অভিযন্তা রথীন্দ্র বিজয় চক্রবর্তী, এসডিও শাহাবুদ্দিন লস্কর, ও কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার মঞ্জুল আলি বড়ভূইয়াঁ সহ বিজেপি ব্লক মন্ডলের কর্মকর্তারা শিলচর কল্যাণ জাতীয় সড়কের সরজমিন পরিদর্শন করে সংস্কার কার্য খতিয়ে দেখেন।

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পূর্ত বিভাগের অভিযন্তা রথীন্দ্র বিজয় চক্রবর্তী জানান যে, ফাণ্ড না থাকার দরুন সড়কের সংস্কার কার্য এতদিন শুরু করা হয়নি। বিধায়কের বিশেষ উদ্যোগ ও প্রচেষ্টায় শিলচরকালীন সড়কের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আসন্ন দূর্গা পূজা মহোৎসবের আগে কাজ সম্পন্ন হওয়ার এদিন আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তীর ভূমিকা খুশি ব্যক্ত করার পাশাপাশি উনার কর্ম তৎপরতাকে সাধুবাদ জানিয়ে এদিন ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকার স্থানীয় জনগণ।



