উত্তর-পূর্বের মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মুখের অস্ত্রপ্রচারের ক্ষেত্রে নতুন পথ প্রশস্ত হবে বলে আশাবাদী চিকিৎসকরা
কে আর সি টাইমস ডেস্ক
আজ গুয়াহাটিতে অল ইন্ডিয়া সোসাইটি of Oral and Maxillofacial নর্থ ইস্ট ব্ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সম্মেলনে উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখের অস্ত্রপ্রচারের সাথে জড়িত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উত্তর-পূর্বের মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মুখের অস্ত্রপ্রচারের ক্ষেত্রে নতুন পথ প্রশস্ত হবে বলে আশাবাদী চিকিৎসকরা।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। সাথে উপস্থিত ছিলেন ডঃ অনুপ কুমার বর্মন ,রিজনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডক্টর মিতালী বরা ,অল ইন্ডিয়া Oral and Maxillofacial সংস্থার সভাপতি ডক্টর মঞ্জু নাথ রায় ,সাধারণ সম্পাদক ডক্টর গিরিশ রাও ORAL AND MAXILLOFACIAL সংস্থার উত্তর-পূর্ব শাখার অধ্যক্ষ ডক্টর অপূর্ব কুমার অধ্যাপক ,সম্পাদক ডক্টর সুভাষ কুমার দেবনাথ সহ উত্তর-পূর্ব এবং ভারতের বিশিষ্ট চিকিৎসকরা
Promotional


