শিলচর পুরসভার এসেসমেন্ট প্রক্রিয়া স্থগিত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো কাছাড় বিজেপি

< 1 - মিনিট |

শিলচরের বিধায়কের প্রেরিত চিঠির জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – রাজ্য সরকারের পুরসভার কর বৃদ্ধি রোধের একটি চিঠিকে কেন্দ্র করে বিজেপি এবং আন্দোলনকারী নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এর মধ্যে তরজার লড়াই জমে উঠেছে। এক পক্ষ বলছে আন্দোলনের ফলেই রাজ্য সরকার বাধ্য হয়েছে জনগণের দাবি মেনে কর বৃদ্ধির সিদ্ধান্তকে সাময়িক স্থগিত রাখতে। অপরদিকে বিজেপি বলছে তাদের দল এবং শিলচরের বিধায়কের প্রেরিত চিঠির জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি জানান গত ১০ সেপ্টেম্বর রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রেরিত চিঠির জন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরো নির্বাচনের পর সিদ্ধান্ত নেবে। একই সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তীর বক্তব্য সুশীল সমাজের হয়ে আন্দোলন করছেন বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা। এমনকি বুদ্ধিজীবীর মুখোশ পরে এরাই গত নির্বাচনে এআইইউ ডিএফ এর হয়ে কাজ করছিলেন।

জেলা প্রচার প্রমূখ বিজেন্দ্র প্রসাদ সিং এর বক্তব্য জেলা সভাপতি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে জানান পুরসভার নির্বাচন পরবর্তী সময়ে পুরোকর বৃদ্ধির বিষয়টি নিয়ে পর্যালোচনা হোক। এমনকি একই দাবি করেছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জেলা বিজেপির এই দাবি মেনেই রাজ্য সরকার সিদ্ধান্ত বদলায়। তবে বিধায়কের চিঠিতে যে মিস্ক্রিয়েন্টস এর উল্লেখ করেছেন, তিনি পরবর্তীতে অবশ্যই তা খোলসা করবেন।

Advertisement

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *