পুজোর ভিড়ে যাত্রা সহজ করতে চলবে আরও কিছু স্পেশাল ট্রেন

2 - মিনিট |

আরও চার জোড়া পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

আসন্ন পুজোর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও চার জোড়া পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পূজা স্পেশাল ট্রেনগুলি কামাখ্যা-শিয়ালদহ-কামাখ্যা ও নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করবে।

ট্রেন নং. ৮২৩১৩ (শিয়ালদহ-কামাখ্যা) সুবিধা পূজা স্পেশাল একটি ট্রিপের জন্য ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের (শুক্রবার) ২৩.৫০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে পরেরদিন গোয়ালপাড়া টাউন হয়ে ১৭.৪৫ ঘণ্টায় কামাখ্যায় পৌঁছবে। ফেরত যাত্রার সময়ে, ট্রেন নং. ৮২৩১৪ (কামাখ্যা-শিয়ালদহ) সুবিধা পূজা স্পেশাল একটি ট্রিপের জন্য ০১ অক্টোবর, ২০২২ তারিখের (শনিবার) ২৩.১৫ ঘণ্টায় কামাখ্যা থেকে রওনা দিয়ে গোয়ালপাড়া টাউন হয়ে পরেরদিন ২২.৪০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে।

ট্রেন নং. ৮২৩০১ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) সুবিধা পূজা স্পেশাল একটি ট্রিপের জন্য ০৫ অক্টোবর, ২০২২ তারিখের (বুধবার) ২৩.৪০ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে পরেরদিন ১০.১০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরত যাত্রার সময়ে, ট্রেন নং. ৮২৩০২ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) সুবিধা পূজা স্পেশাল একটি ট্রিপের জন্য ০৬ অক্টোবর, ২০২২ তারিখের (বৃহস্পতিবার) ১২.৩৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে পরেরদিন ০০.৫০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে।

ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) পূজা স্পেশাল ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত আটটি ট্রিপের জন্য প্রত্যেক বুধবার ২৩.৪০ ঘণ্টায় হাওড়া থেকে রওনা দিয়ে পরের দিন ১০.১০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরত যাত্রার সময়ে, ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) পূজা স্পেশাল ১৩ অক্টোবর থেকে ০১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত আটটি ট্রিপের জন্য প্রত্যেক বৃহস্পতিবার ১২.৩৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে পরের দিন ০০.৫০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে।

Advertisement

Advertisement

ট্রেন নং. ০৩১৭৩ (শিয়ালদহ-কামাখ্যা) এসি পূজা স্পেশাল ০৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর, ২০২২ পর্যন্ত আটটি ট্রিপের জন্য প্রত্যেক শুক্রবার ২৩.৫০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে গোয়ালপাড়া টাউন হয়ে পরের দিন ১৭.৪৫ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। ফেরত যাত্রার সময়ে, ট্রেন নং. ০৩১৭৪ (কামাখ্যা-শিয়ালদহ) এসি পূজা স্পেশাল ০৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বর, ২০২২ পর্যন্ত আটটি ট্রিপের জন্য প্রত্যেক শনিবার ২৩.১৫ ঘণ্টায় কামাখ্যা থেকে রওনা দিয়ে গোয়ালপাড়া টাউন হয়ে পরের দিন ২২.৪০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে।

Advertisement

উভয় দিকে যাত্রার সময় সমস্ত পূজা স্পেশাল ট্রেন বান্ডেল, আজিমগঞ্জ, মালদা টাউন ও কিষানগঞ্জ হয়ে চলাচল করবে।

অতিরিক্তভাবে, ট্রেন নং. ০৮০৪৮/০৮০৪৭ (নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি জং.-নিউ জলপাইগুড়ি) –এর পরিষেবা আরও সাত ট্রিপের জন্য বিদ্যমান গঠন, সময়সূচি ও স্টপেজ সহ সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন নং. ০৮০৪৭ (সাঁতরাগাছি জং.-নিউ জলপাইগুড়ি) স্পেশাল ১৬ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর, ২০২২ পর্যন্ত সাঁতরাগাছি জং. থেকে রওনা দিবে। ট্রেন নং. ০৮০৪৮ (নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি জং.) স্পেশাল ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর, ২০২২ পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Promotional

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *