কাছাড় জেলায় এখন পর্যন্ত কোন ধরনের অপহরণের খবর নেই
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – কাছাড় জেলায় ছেলেধরা নিয়ে যারা সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। কাছাড় জেলায় এখন পর্যন্ত কোন ধরনের অপহরণের খবর নেই। লক্ষীপুরে জনতা পাগল মহিলাদের ঘেরাও করে মারপিট চালায়। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করে।
যারা সামাজিক মাধ্যমে এই ছেলেধরা নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা উপায়ুক্ত ও জেলা পুলিশ সুপার নুমাল্ মহাত্য।


