একই অনুষ্ঠানে বন্যায় সম্পূর্ণ ভেসে যাওয়া ২৮ টি বাড়ির লোকেদের হাতে এককালিন অর্থ সাহায্য তুলে দেওয়া হয়
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – আসামের সমস্ত জেলার সঙ্গে কাছাড় জেলায়ও ইন্দিরা মিরি ইউনিভার্সাল উইডো পেনশন স্কিম এর অধীনে ৪৮০ জন বিধবাদের অনুদান বন্টন করা হলো কাছাড় জেলায় । একই অনুষ্ঠানে বন্যায় সম্পূর্ণ ভেসে যাওয়া ২৮ টি বাড়ির লোকেদের হাতে এককালিন অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। মঙ্গলবার এ উপলক্ষে শিলচরের গান্ধী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলাশাসক রোহন কুমার ঝার পৌরহিত্বে এই অনুষ্ঠানে, ডিডি সি রাজিব রায়, জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই, রাজ্যের পরিবহন আবগারি,মৎস্যমন্ত্রীর প্রতিনিধি শশাঙ্ক পাল, সাংসদ প্রতিনিধি পুলক দাস, লক্ষ্মীপুরের বিধায়ক প্রতিনিধ চন্দন দে প্রমুখো উপস্থিত ছিলেন।
এতে তেজপুর কলেজিয়েট ফিল্ডে অনুষ্ঠেয় বিধবাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান বন্টনের কেন্দ্রীয় অনুষ্ঠানটি টেলিকাস্ট করে দেখানো হয়। এই অনুষ্ঠানে জেলার 2৮ টি পরিবারের হাতে এককালীন এক লক্ষ টাকা করে তুলে দেওয়া হয় । এছাড়া ৪৮০ জন বিধবার মধ্যে ২৫ হাজার টাকা করে চারজনের হাতে চেক তুলে দেওয়া হয়। একই দিনে বাকিদের ব্যাংক একাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়।
Promotional | KRC Foundation

To know more, visit: https://bit.ly/3KVFnRq


