অভিলম্বে সুজিত ঘোষকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লালায় বসবাসকরি কিছু যুবক ও মহিলারা
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – দক্ষিণ হাইলাকান্দি অর্থাৎ লালা কাটলীছড়া এলাকার অপকর্মের বেতাজ বাদশা জনৈক সুজিত ঘোষ। তীর জুয়া এন্ডিং আই পি এল ইত্যাদি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে সুজিত ঘোষ বলে অভিযোগ এলাকাবাসীর । বিশেষ করে লালা শহরে উঠতি যুবকদে সঙ্গে মদ্যপান এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের সঙ্গে অপকর্মের অভিযোগ রয়েছে সুজিতের উপর , যারাই সুজিত ঘোষের এই অবৈধ কার্যকলাপ নিয়ে মুখ খুলেছেন তাদের শারীরিক নয় তো মানসিক হয়রানির শিকার হতে হয়েছে। এমনই অভিযোগ করলেন লালা শহরের বেশ কয়েকজন যুবক।

ইতিপূর্বে সুজিতের এই উপকরণের বিরুদ্ধে যারাই প্রতিবাদ জানিয়েছে তাদের উপর এই ধরনের শাস্তির খাড়া নেমে এসেছে। সিএম ভিজিলেন্স অভিযোগ জানানো সত্বেও সুজিত ঘোষ স্থানীয় পুলিশকে ম্যানেজ করে আজ পর্যন্ত এই অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
অভিলম্বে সুজিত ঘোষকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লালায় বসবাসকরি কিছু যুবক ও মহিলারা।এক মহিলা অভিযোগ করে বলেন,তাঁর একমাত্র ছেলেকে সুজিত তাঁর ফাঁদে ফেলে জমি,গাড়ি,বাড়ি সবকিছু নিয়ে গেছে।
এখন তাঁরা অসহায়।এব্যপারে সুজিতের নিকটাত্বীয়দের বিচার দিয়ে ও কোন ফল পাওয়া যায়নি।সুজিতের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি কেউ।হাউ হাউ করে কেঁদে এব্যাপারে সুবিচার দাবি করেন অসহায় বৃদ্ধা।আরেক মহিলা জুয়া,ড্রাগস সহ সুজিতের কালো সাম্রাজ্য বন্ধ করতে মূখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন
Promotional

For membership write to the e-mail: krcfoundation@gmail.com
Know More


