জেলা প্রশাসনের কাছে সাহায্যর আর্জি
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – বর্তমানে দিন কয়েক থেকে বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দিতে ছেলেধরা গুজবে ছেয়ে গেছে। এ সংক্রান্ত অসংখ্য মিথ্যে খবর সহ এডিট করা ভিডিও সহ কিছু এডিট করা ছবি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে গোটা উপত্যকাজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষ করে কচিকাঁচা সহ সহজ সরল মানুষের মধ্যে এসবের কুপ্রভাব বিস্তার লাভ করছে হু হু করে।

এই গুজবের জন্য হয়রানি, শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও ফেরিওয়ালাদের । বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কয়েক জন অসহায় ফেরিওয়ারা বলেন বিগত ১৫ থেকে ২০ বছর ধরে শিলচরে বসবাস করে বিভিন্ন অঞ্চলে ফেরি করে আসছিলেন তারা কিন্তু বর্তমানে ছেলে ধরা গুজবের কারনে তাঁরা ব্যবসা করতে পারছেনা । অনেক গ্রাম অঞ্চলে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
এমনকি তাদের নতি পত্র দেখানোর পরেও অনেক জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন তারা । তাই তারা জেলা প্রশাসনের কাছে সাহায্যর আর্জি জানিয়ে বলেন তাদের প্রয়োজনীয় নতি প্রত দেখে জেলা প্রসাশনের তরফ থেকে আইডি কার্ড প্রধান করার জন্য।
বিজ্ঞাপন


