কালাইন থানা সূত্রে জানা যায়, মায়ানমারের বাসিন্দা যুবকটির নাম ইসমাইল খান, বয়স ১৯, তার বাবার নাম সিদ্দেক খান
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – শুক্রবার সকালে কালাইন ভাটপাড়ায় একটি চার চাকার বাহনে এক অপরিচিত ব্যাক্তিকে দেখেন স্থানীয় ভিডিপি কর্মীরা । তারা তার পরিচয় জানার চেষ্টা করেন, কিন্তু লোকটির অসংলগ্ন কথাবার্তায় তাদের সন্দেহ বাঁধে । প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ বলেন ছেলেধরা লোক, তো কেউ বলেন রোহিঙ্গা, তো কেউ বলেন লোকটি বাংলাদেশী ।
অবশেষে কালাইন থানায় খবর দিলে পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে কালাইন থানা সূত্রে জানা যায়, মায়ানমারের বাসিন্দা যুবকটির নাম ইসমাইল খান, বয়স ১৯, তার বাবার নাম সিদ্দেক খান।
বিজ্ঞাপন


