অভিযুক্তরা হলেন সাধন দাস ,হারাধন দাস ,মহাদেব সাহা টিটন সাহা ,এবং সানি সাহা
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – জমির দখলকে ঘিরে রবিবার রাতে শিলকুড়িতে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে । এনিয়ে মামলা হয়েছে থানায় । চায়না দাস নামে একজন গৃহবধু শিলচর সদর থানায় প্রতিবেশী ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । অভিযুক্তরা হলেন সাধন দাস ,হারাধন দাস ,মহাদেব সাহা টিটন সাহা ,এবং সানি সাহা ।
চায়না সাহার অভিযোগ , বহুদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছিল সাধন দাস । কিন্তু জমি যখন দখল করতে পারছিলনা তাদের ভিটেহারা করার পরিকল্পনা নেয়ে সাধন দাসরা ।
রবিবার রাত ১১ টা নাগাদ দলবল নিয়ে শিলিকুড়িতে থাকা তাদের দোকানে হামলা চালায় ।চায়না দাস জানান, ধারালো অস্ত্র নিয়ে তার বোনের ছেলে দীপু সাহার উপর আক্রমন চালানো হয় ।দীপুকে হাত পা বেঁধে রেখে দোকানের সমস্ত আসবাবপত্র ভেঙ্গে চুড়মার করে দেওয়া হয় ।চিৎকার শুনে বেরিয়ে এলে তার উপরও হামলা চালায় সাধন দাসরা ।এতে তারা দুজনই জখম হন ।

মোবাইল ,সোনার চেইন সহ নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যার তারা । বাড়ির সীমানার বেড়া পর্যন্ত ভেঙ্গে ফেলে যায় । হুমকি দিয়ে যায় বাড়ি ঘর ছেড়ে চলে যেতে ।চায়না দাস আরো জানান,অনেক দিন ধরে সাধন দাস তাদের নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছিল ।সাধন দাস রিতিমত এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে ।
ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেনে। অবৈধ মদ ,তীরের ব্যবসা থেকে শুরু নানা ধরনের অসামাজিক কার্যকলাপে সাধন দাস জড়িত বলে অভিযোগ চায়না দাসের । তিনি আরো জানান তাদের উপর যখন হামলা চলছিল তখন রক্ষা করার জন্য চিৎকার দিচ্ছিলেন । কিন্তু সাধান দাসের ভয়ে তাদের রক্ষা করতে প্রতিবেশী কেউ বেরিয়ে আসার সাহস পাননি।
পরে টেলিফোনে শিলচরে থাকা তার ভাই শ্যামল সাহাকে খবর দেন । শ্যামল ঘুংঘুর পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন বলে জানালেন চায়না সাহা ।
বিজ্ঞাপন


