আশ্চর্যজনক ভাবে বিজেপি নেতা আমিনুল হক লস্কর তাঁর বাসভবনের সামনে রাঙ্গিড়খাল একশো শতাংশ সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – রাঙ্গিরখাল খনন ও উচ্ছেদ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এআইইউডিএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইঁয়া। বুধবার শিলচর কনকপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিম বলেন, রাঙ্গিড়খালে উচ্ছেদকে স্বাগত জানাই। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিজেপি নেতা আমিনুল হক লস্কর তাঁর বাসভবনের সামনে রাঙ্গিড়খাল একশো শতাংশ সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন ।

এব্যাপারে প্রশাসনের কাছে তিনি জানতে চান যে,এতো পক্ষপাতমূলক কাজ কেন ? কি কারণে ,কি রহস্য?তিনি বলেন, রাঙ্গিরখালের উৎপত্তি স্থল বেরেঙ্গা মহিষাখাল । সেখান থেকে খালটি আমিনুল হক লস্কর বাসভবনের সামনে এসে সম্পূর্ণ রূপে বন্ধ করে রাখা হয়েছে । আমিনুল হক লস্করের জন্যই বিগত বন্যা হয়েছে। অথচ আজ পর্যন্ত প্রশাসনের নালা পরিস্কার করার ক্ষমতা হয়নি।করিম বলেন, রাঙ্গিড়খাল পরিস্কার করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সকল স্তরের নাগরিকদের সহযোগিতা করা উচিত।
পাশাপাশি নাগরিকদের প্রশাসনের কাছে দাবি জানানো উচিত যে,আংশিক খাল পরিস্কার না করে সম্পূর্ণ ভাবে খাল পরিস্কার করা উচিত।খাল যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত খাল পরিস্কার করা হোক বলে দাবি জানান তিনি।
বিজ্ঞাপন


