শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেন, আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের এই ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রাখবে
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – মঙ্গলবার থেকে শ্শিলচরে শুরু হলো অসমী শারদীয় মেলা । চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।এদিন শিলচরের হাসি-খুশি ভবনে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের কাছাড় জেলা মিশন ম্যানেজমেন্ট গ্রুপের আয়োজিত অসমী শারদীয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু।
এই মেলায় স্বনির্ভর গোষ্ঠী এবং গ্রামীণ সংস্থার সদস্যরা নিজেদের উৎপাদিত বস্ত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন।অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী রনোজ পেগু বক্তব্যে বলেন, আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের এই ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রাখবে ।
বিজ্ঞাপন



