সপ্তমী থেকে নবমী অবধি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দু ঘণ্টা শারদীয়া উপহার জীবন্ত দূর্গার
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – তারাপুর মোটর স্ট্যাণ্ড সার্বজনীন দূর্গাপূজা কমিটি দর্শনার্থীদের এবছরের পুজোতে শারদীয়া উপহার দিচ্ছে জীবন্ত দূর্গার।এদিন এক সাংবাদিক সন্মেলন ডেকে কমিটির শহরের অন্যতম আকর্ষণীয় পুজোর এবছরের বিশেষ কার্যক্রম গুলো বিস্তারিত তুলে ধরেন মুখ্য পৃষ্ঠপোষক দীপায়ণ চক্রবর্তী,সভাপতি বাবুল হোড় সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা।
৭০ বছর পূর্তি মোটর স্ট্যাণ্ডের পুজোয় এবছর তিনদিন বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্যতম আকর্ষনে থাকছে প্রজাপতি ব্রম্মকুমারীর ব্যবস্থাপনায় জীবন্ত দূর্গার প্রদর্শন।সপ্তমী থেকে নবমী অবধি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দু ঘণ্টা শারদীয়া উপহার জীবন্ত দূর্গার।



