উক্ত সভায় বিশ্বশান্তি কামনা হয়- পুরস্কার সহ ইসলামিক পুস্তক তুলে দেওয়া হয়
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – উদারবন্দ বিধানসভার অন্তগত দয়াপুর জামে মসজিদে ব্যবস্থাপনায় বিশ্ব নবী হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষে ছবাহি মক্তবের বাৎসরিক কিরাত গজল ও ইসলামিক শরিয়ত মতে প্রদর্শনী মেহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার উক্ত সভায় সভাপতিত্ব করেন দয়াপুর জামে মসজিদের সভাপতি সেকূল লস্কর ,সকাল নয়টা হইতে বিভিন্ন গ্ৰামের ছোট ছেলে-মেয়েদের মধ্যে পবিত্র কোরাণ পাট,ইসলামিক গজল,প্রবন্ধ প্রতিযোগিতা ও ওয়াজ মহফিল জিকির নিয়ে প্রভৃতি নিয়ে আলোচনা হয়।সেদিনের সভায় বক্তব্যে মৌলানা নাজিম উদ্দিন মজুমদার বলেন ,ইসলামে অশান্তির স্থান নেই,শিক্ষা হলো জাতির মেরুদন্ড।

পরবর্তীতে দয়াপুর জামে মসজিদের সভাপতি সেকূল লস্কর বলেন,ইসলামিক শিক্ষার সঙ্গে অন্যান্য শিক্ষা গ্ৰহণ করা প্রয়োজন ।সভার শেষে প্রথম পুরস্কার হিসাবে নগদ পনেরোশো টাকা ও দ্বিতীয় পুরস্কার নগদ এক হাজার টাকা পুরস্কার সহ ইসলামিক পুস্তক তুলে দেওয়া হয়, পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়। উক্ত সভায় বিশ্বশান্তি কামনা হয়।
সেদিন সভায় উপস্থিত ছিলেন হাফিজ আমিনূল হক বড়ভূইয়া,মৌলানা সাহিদ আহমেদ লস্কর,গোবিন্দপুর মাদ্রাসার শিক্ষক আশিক উদ্দিন লস্কর সহ আরো অনেকে।
বিজ্ঞাপন


