এপিডিসিএলের অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়ার জন্য নিরুপায় কাপ্তানপুর জিপির কৃষিজীবি ও খেঁটে খাওয়া জনগন
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – লক্ষ্মীপুর বিধানসভার অধীনস্থ কাপ্তানপুর জিপির ১৩-১৫-১৬ খন্ডে বসবাসকারী কৃষিজীবি ও খেঁটে খাওয়া দিনমজুরদের কাঁধে এপিডিসিএলের অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়ার জন্য নিরুপায় জনগন প্রতিবাদ জানিয়ে বলেন,গত মে মাসের ভয়াবহ বণ্যার কারণে দুই মাস বিদ্যুৎতের লাইন কাঁটা ছিল,তবুও কিভাবে বিদ্যুৎ পর্ষদের কার্যালয় থেকে বিল আসে?

সেই সঙ্গে বিগত দিনে যাদের বি.পি.এল কার্ড হিতাধিকারীদের অতিরিক্ত দুইশো টাকা বিল আসতো কিন্তু বর্তমানে তা বাড়িয়ে স্মার্ট মিটার লাগিয়ে সাতশো -আটশো টাকার বিল হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে,যেখানে নিত্যপ্রয়োজণীয় সামগ্ৰী দিন বে দিন বেড়েই চলছে ,
এখন বিদ্যুৎ বিলের নামে দ্বিগুন- তিনগুন কষ্ঠের উপার্জিত অর্থ গুনে দিতে হচ্ছে এই কাপ্তানপুর জিপির ৯০শতাংশ বিপিএল হিতাধীকারী খেটে খাওয়া দিনমজুর কৃষিজীবি অসহায় মানুষদের।ওই গ্ৰামে নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থার রাস্তা,নেই কোনো চিকিৎসালয়।
বর্তমানে কাপ্তানপুর জিপির উক্ত বিষয়টি নিয়ে গ্রামবাসীরা কাছাড়ের জেলাশাসক,বিদ্যুৎ পর্ষদের কর্মকর্তা সহ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকৰ্ষণ করেন এবং অতিসত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান ।
বিজ্ঞাপন


