লিংক রোডে অধ্যাপক ও তার স্ত্রীর ওপর সোসাইটির কর্মকর্তা ও সিকিউরিটির প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য, থানায় মামলা

2 - মিনিট |

সোসাইটির কর্মকর্তা রতন সরকার ও সুব্রত কৈরি এবং সিকিউরিটি রঞ্জিত মোহন দেবের বিরুদ্ধে মামলা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – শিলচর প্রথম লিংক রোডের একটি ফ্ল্যাটে আসাম বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক ও তার স্ত্রীর ওপর সোসাইটি কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডের প্রাণঘাতী হামলা , তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় । ঘটনাটি প্রথম লিংক রোডের ১২ নং লেনের স্বস্তিক রেসিডেন্সিতে সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন

এর্মমে গৃহবধূ শ্রদ্ধাঞ্জলী সাহু শিলচর সদর থানায় পৃথক পৃথক ভাবে সোসাইটির কর্মকর্তা রতন সরকার ও সুব্রত কৈরি এবং সিকিউরিটি রঞ্জিত মোহন দেবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩৫০/২২ এবং ২৩৫২/২২। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে অধ্যাপক অজিত জানা ও শ্রদ্ধাঞ্জলী সাহু জানান

সোসাইটির কর্মকর্তা রতন সরকার ও সুব্রত কৈরি এবং সিকিউরিটি রঞ্জিত মোহন দেব দ্বারা প্রাণঘাতী হামলা এবং হুমকির কারণে প্রাণ রক্ষার জন্য ফ্ল্যাট বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন । তাঁরা জানান, গত তিন বছর থেকে ফ্ল্যাটে বসবাস করছিলেন তারা ।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা গেছে গত ৮ অক্টোবর তাদের একটি পার্সেল আসার পর সিকিউরিটি তাদের ফ্ল্যাটে কোনো ধরনের পার্সেল আসতে পারবে না বলে জানায়। এব্যাপারে গৃহবধূ শ্রদ্ধাঞ্জলী সিকিউরিটি রঞ্জিত মোহন দেবকে কিছু জিজ্ঞেস করতেই পাল্টা হুমকি দেয়। সেইসঙ্গে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার হুমকি দেয় সোসাইটির কর্মকর্তারা ।

এব্যাপারে তাদের কি দোষ বলে জিগ্গেস করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরদিন ক্যাম্পাসে গাড়ি পার্কিং করতে গিয়ে সোসাইটির কর্মকর্তা রতন সরকার ও সুব্রত কৈরি গৃহবধূ ও অধ্যাপককে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি রতন সরকার ও সুব্রত কৈরি প্রাণঘাতী হামলা চালান। তাঁরা জানান, বর্তমান তাঁরা প্রাণ রক্ষার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Advertisement

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *