অধ্যাপকের অভিযোগ তীব্র ভাষায় খন্ডন করলেন স্বস্তিক রেসিডেন্সির সোসাইটির কর্মকর্তারা

< 1 - মিনিট |

রেসিডেন্সির পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের কাছে প্রমাণ সহ একটি স্মারক পত্র প্রদান

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – শিলচর প্রথম লিংক রোডের ১২ নং লেনের স্বস্তিক রেসিডেন্সিতে অধ্যাপক ও গৃহবধূর ওপর হামলার ঘটনা তীব্র ভাষায় খন্ডন করলেন সোসাইটির কর্মকর্তারা। বুধবার রেসিডেন্সিতে এক সাংবাদিক বৈঠকে সোসাইটির সভাপতি রতন সরকার সম্পাদক সুব্রত পাল ,স্মিতা কৈরি সুতপা বিশ্বাস , পরিতোষ দে,মিলি মুখার্জি,সুপ্রিয়া দে ,

সিকিউরিটি রঞ্জিত মোহন দেব প্রমুখ একযোগে আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনা ও গৃহবধূ শ্রদ্ধাঞ্জলী সাহুর অভিযোগ পৃথক পৃথক ভাবে খন্ডন করেন।

বিজ্ঞাপন

তাঁরা জানান, তাদের ওপর হামলার প্রশ্নই আসে না। অযথা অধ্যাপক তাদের কথায় কথায় অপদস্থ করেছেন। তাঁরা জানান, সোসাইটির নিয়ম অনুযায়ী কারো পার্সেল এলে নিচে থেকে নিয়ে যাওয়ার নিয়ম। গত ৮ অক্টোবর একটি পার্সেল আসার পর আবাসনের সিকিউরিটি ওপরে গিয়ে পার্সেল নিয়ে যাওয়ার কথা বলেন।

তখন গৃহবধূ শ্রদ্ধাঞ্জলী সাহু কোনো ধরনের কথা না বলে আবাসনের সিকিউরিটির ওপর চড়াও হন। এব্যাপারে সোসাইটির কর্মকর্তারা সিকিউরিটির ওপর অভব্য আচরনের বিষয়ে জিজ্ঞাসা করতেই পাল্টা তাদের নানান হুমকি দেন অধ্যাপক অজিত কুমার জেনা। রতন সরকার, সুব্রত কৈরি ও সিকিউরিটি রঞ্জিত মোহন দেব অধ্যাপক ও গৃহবধূকে কোনো ধরনের প্রাণঘাতী হামলা চালান না।

এব্যাপারে রেসিডেন্সির পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের কাছে প্রমাণ সহ একটি স্মারক পত্র প্রদান করেছেন বলে জানান তাঁরা। এদিন তারা আরও জানান, কোনো ধরনের বিবাদ বা বিতর্ক তারা চান না। অধ্যাপক পরিবার আবাসন ছেড়ে দিলেই শান্তিতে থাকবেন তাঁরা।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *