উত্তর পূর্বাঞ্চলের কুখ্যাত অবৈধ বার্মিজ সুপারি মাফিয়া মুসা আহমেদ সিদ্দিকী গ্রেফতার

< 1 - মিনিট |

শিলচর বিমানবন্দর হয়ে অন্যত্রে পালিয়ে যাওয়ার পথে পাকড়াও করতে সক্ষম হল কাছাড় পুলিশ

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – উত্তর পূর্বাঞ্চলের কুখ্যাত অবৈধ বার্মিজ সুপারি মাফিয়া মুসা আহমেদ সিদ্দিকী কে গ্রেফতার করতে সক্ষম কাছাড় পুলিশ l

অবশেষে শেষ রক্ষা হল না উত্তর পূর্ব জুড়ে অবৈধ সুপারী চক্রের মাস্টার মাইণ্ড কুখ্যাত মুসা আহমেদ সিদ্দিকী।দীর্ঘদিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে মিজোরামে বসে বিশাল পাচার চ্ক্র নিয়ন্ত্রণ করত পলাতক ধৃত মুসা।

বিজ্ঞাপন

অবশেষে গতকাল শিলচর বিমানবন্দর হয়ে অন্যত্রে পালিয়ে যাওয়ার পথে পাকড়াও করতে সক্ষম হল কাছাড় পুলিশ।ধৃত মুসার মূল বাড়ি করিমগঞ্জ নিলামবাজারে। সম্প্রতি ধলাই থানায় জব্দ প্রচুর পরিমাণের বার্মিজ সুপারির মামলায় বর্তমানে হেফাজতে রেখে ঠানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন খোদ পুলিশ সুপার সহ স্পেশাল টিম।

Promotional | KRCFoundation  

For membership write to the e-mail: krcfoundation@gmail.com
Know more

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *