রাজ্যভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কালাইন কলেজ রোডের নাম উজ্জ্বল করল শ্রীনিকা চক্রবর্তী

< 1 - মিনিট |

৮ থেকে ৯ বৎসর বয়সী ৩৫ কেজি ওজনের মেয়েদের বিভাগে ক্যারেটে প্রতিযোগীতায় অংশ গ্রণন করে দুটি স্বর্ণপদক লাভ করে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – কাছাড় জেলা ক্যারাটে এসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার ফোর্থ অল আসাম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় শিলচর স্থিত সরলা বিরলা সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কয়েক শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ৮ থেকে ৯ বৎসর বয়সী ৩৫ কেজি ওজনের মেয়েদের বিভাগে ক্যারেটে প্রতিযোগীতায় অংশ গ্রণন করে দুটি স্বর্ণপদক লাভ করে কালাইন কলেজ রোডের বাসিন্দা দেবাশীষ চক্রবর্ত্তীর একমাত্র কন্যা তথা কালাইন ক্যারেটে একাডেমির ছাত্রী সৃনিকা চক্রবর্তী।

উল্লেখ্য, সৃণীকা চক্রবর্তী মাত্র আট মাস থেকে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করে
অতি সল্পদিনের মধ্যেই ক্যারাটের বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করতে সক্ষম হয়েছে। যার ফলস্বরূপ রাজ্যভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতায় নিজের বিভাগে দুটি স্বর্ণপদক লাভ করতে সক্ষম হয়েছে শ্রীনিকা চক্রবর্তী।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *