বন্যার সময়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে , তারা কোন সাহায্য পাননি এমনকি অনেকেই অরুণ দয় প্রকল্পের ফ্রম ও পাননি
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – শিলডুপি জিপির ৮ নম্বর গুরুপের বারিক নগর দ্ধিতীয় খন্ডের থাকা গরীব,দিনমজুর মানুষ প্রধানমন্ত্রী আবাস ঘর সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রবিবার বঞ্চিতরা সাংবাদিক সম্মেলন করে বলেন – প্রধানমন্ত্রী আবাস যুজনা সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত তাঁরা।প্রধানমন্ত্রী আবাস যোজানার সুবিধা প্রাপকদের তালিকায় তাঁদের নাম রয়েছে তথাপিও তারা পিএমএওয়াইর সুবিধা থেকে বঞ্চিত। তাছাড়া বন্যার সময়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে , তারা কোন সাহায্য পাননি এমনকি অনেকেই অরুণ দয় প্রকল্পের ফ্রম ও পাননি ।

এই বিষয়ে শিলডুপি জিপির গ্রুপ মেম্বার নাজমুল হোসেন লস্করের কাছে জানতে চাইলে তিনি বলেন বারিক নগর এলাকায় হটাৎ করে প্রায় ২৫ থেকে ৩০ টি পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থেকে বাদ পড়ে যায় , এই বিষয়ে পঞ্চায়েতের কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না।
বন্যার সময়ে অনেক ক্ষতি হয়েছে এই এলাকাতে তিনি লিস্ট ও জমা করেছেন কিন্তু এই এলাকার অনেকেই সরকারি সুবিধা পাননি। একজন মেম্বার হওয়া সত্ত্বেও অরুণ দয় প্রকল্পের ফ্রম পাননি তিনি যার দরুন জনসাধারণের কাছে অনেক কিছু শুনতে হচ্ছে থাকে। তাই তিনি প্রধানমন্ত্রী আবাস ঘর সহ সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য সোনাইয়ের বিধায়ক এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন


