বরাকে যোগ্য প্রার্থী নেই, সাংসদ রাজদীপ কি আগেই জানতেন ফলাফল? প্রশ্ন সুস্মিতার

< 1 - মিনিট |

চতুর্থ শ্রেণীর চাকুরিতে বঞ্চিত বরাক- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেন সুস্মিতা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – বরাকের নিযুক্তি ও ডিভাইডার বিতর্কে তারাপুরের যুবককে মাঝরাতে পুলিশি জেরার ইস্যুতে চাঞ্চল্যকর প্রশ্ন ছুড়ে সরব হলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব।এদিন শিলচরের তারাপুরে নিজ বাসভবনে সাংবাদিক সন্মেলন ডেকে অসমের বর্তমান সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ ব্যক্ত করেন সাংসদ সুস্মিতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, চতুর্থ শ্রেণির নিয়োগে বরাকের কতজন প্রার্থী পাশ করেছে।তার সদুত্তর বরাক বাসীকে দিতে হবে হিমন্ত নেতৃত্বাধীন সরকারের।বর্তমান বরাকের বেরোজগার সমস্যা ভয়াবহ রূপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।পাশাপাশি ডিভাইডার নিয়ে ফেসবুকে কমেন্ট করায় বিনা নোটিশেই কি ভাবে পুলিশ মাঝরাতে ঘর থেকে তুলে নিল দীপজয় পালকে।

এটা কতটুকু আইনসঙ্গত।এতদঞ্চলের একাধিক অপরাধের তদন্তের কুল কিনারা করতে আজও পারেনি কেন পুলিশ।অপহৃত নেহা বাগতি কোথায় পুলিশের দিকে প্রশ্ন সাংসদ সুস্মিতার।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *