প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করল বরাক নাগরিক সংসদ

< 1 - মিনিট |

সংস্থার তরফে আয়োজিত সভায় “মিডিয়া ও পলিটিক্সের” উপর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – শিলচর প্রেসক্লাবে বরাক নাগরিক সংসদের তরফে মঙ্গলবার এক সভার আয়োজন করা হয়। সভায় প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার প্রতি ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিন সংস্থার তরফে আয়োজিত সভায় “মিডিয়া ও পলিটিক্সের” উপর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।সভা শেষে সাংবাদিক অনিরুদ্ধ লষ্করকে বিশ্বজিৎ রায় বর্মন ম্যামোরিয়াল জার্নালিজম এওয়ার্ড প্রদান করেন আয়োজকরা। সভায় শিলচর প্রেসক্লাবের সম্পাদক শঙ্কর দে,রূপম নন্দী পুরকায়স্থ,চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *