কাছাড় | বড়খলা সমষ্ঠির বাসটিলা গ্ৰামের সমাজ কল্যাণ বিভাগে ২৪ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মাণের দুর্ণীতির অভিযোগ

< 1 - মিনিট |

জনসাধারণ ও অভিভাবকেরা বলেন সরকারের এত টাকা কোথায় খরচ হয়েছে তা জনসাধারনকে জানানো হয় নাই

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – কাছাড় জিলার অধীনস্থ বড়খলা সমষ্ঠির বাসটিলা গ্ৰামের সমাজ কল্যাণ বিভাগে ২৪ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মাণের দুর্ণীতির অভিযোগ করেন গ্ৰামের জনসাধারণ ও অভিভাবকেরা,আজ সংবাদ মাধ্যমকে বলেন যে,বিগত ১৪ ফ্যাইনান্সের ২০১৯-২০ অর্থ বৎসরে অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মাণের জন্য ৪,৮৩১২০ টাকা হাতিছড়া গাঁও পঞ্চায়েত সভাপতি উমা ভূমিজ, সম্পাদিকা সঙ্গিতা পাল ও ওয়ার্ড ‌মেম্বার নিবা শুক্লবৈদ্য ঢাক-ডোল বাঁজিয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মাণের কাজ আরম্ভ করেন।

কিন্তু আক্ষেপের বিষয় বিগত চার বছর হতে চললো এখনো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এবং হওয়া কাজগুলো এত নিম্নমানের যে বর্তমানে টিনগুলো নষ্ট হয়ে পড়েছে।আজ এলাকার জনসাধারণ ও অভিভাবকেরা সংবাদিকদের বলেন সরকারের এত টাকা কোথায় খরচ হয়েছে তা জনসাধারনকে জানানো হয় নাই,গাঁও পঞ্চায়েত সভানেত্রী উমা ভূমিজ,সম্পাদিকা সঙ্গিতা পাল যৌথ যোগসাজাশে বর্তমানেও হাঁতাছড়া গাঁও পঞ্চায়েতের সরকারী উন্নয়নের টাকা আত্মসাৎ করে চলেছেন,নেই কোনো প্রতিবাদ উক্ত বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে তদন্তের দাবি করেন একাংশ গ্ৰামবাসী জনগণ।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *