কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

4 - মিনিট |

আজকের বিশেষ বিশেষ খবর হল
১ গুজরাটের সেতু দুর্ঘটনার মামলার সুপ্রিম কোর্টের শুনানি ১৪ নভেম্বর
২ এনআরসির ভিত্তি বর্ষ নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর
৩ মেঘালয়ে বাঙালি নির্যাতন/এন আইএ তদন্ত চাইলো আকসা

কে আর সি টাইমস ডেস্ক

সংবাদ 1-গুজরাটের সেতু দুর্ঘটনার মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াল। আগামী ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে নিয়ে শুনানি গ্রহণ করবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন। এই দুর্ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছেন।

আজ উচ্চ পর্যায়ের বৈঠক করে ত্রাণ ও সাহায্যের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন সেতুর কাজের দুর্নীতি হয়েছে। যারা সেতুর বরাত পেয়েছিল তারা বিজেপিকে মোটা অংকের চাঁদা দিয়েছিল বলে তার অভিযোগ।

সংবাদ 2-এন আর সির ভিত্তি বর্ষ ১৯৫১ না ১৯৭১ হবে এ নিয়ে আজ সুপ্রিম কোর্টের শুনানি শুরু হল। সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির তারিখ আগামী ১৩ ডিসেম্বর ধার্য করেছে। আসাম ট্রাইবাল মহাসংঘ এই মামলা দায়ের করেছিল।

এই মামলার উপরে আজ সরকার ও আবেদনকারী-দু পক্ষের বক্তব্য শুনেছ সুপ্রিম কোর্ট। স ব পক্ষের বক্তব্য শোনার পর আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানি হবে। এই আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মহাসংঘ ১৯৫১ সাল কে ভিত্তি বর্ষ হিসেবে দাবী করেছিল।

সংবাদ 3-শিলংয়ের বাঙালি নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো ছাত্র সংগঠন আকসা। এই ঘটনার নিয়ে এনআইএ তদন্ত দাবি করেছে আকসা।আজ শিলচর প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্থ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।

কয়দিন পরে পরেই বাঙ্গালী ও অউপজাতিদের উপর উপর এই নির্যাতন আকসা কোন অবস্থায় মেনে নেবে না।ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে আকসা। এই ব্যাপারে আকসা কড়া পদক্ষেপ নেবে বলে তিনি জানান। আকসার আরেক উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

সংবাদ 4-কাছাড় জেলার লায়লাপুরে সাড়ে বাইশ কূইন্ট্যাল ইউরিয়া সার সহ ধৃত এক গাড়ি চালক।পুলিশের ধরপাকড়ের ভয়ে কিছু দিন বন্ধ ছিল অবৈধ সার পাচার। তবে আবারোও মাথাচাড়া দিয়ে উঠছে অবৈধ সার পাচার চক্র।

তা প্রমান করে দেখালেন ধলাই থানার অধীনে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্তব্যরত পুলিশ কর্মীরা। গতকাল রাতে শিলচর থেকে আইজল অভিমূখি AS11 EC 1498 রেজিস্ট্রেশন নম্মরের একটি ইন্ট্রা গাড়িতে তল্লাশি চালিয়ে পঞ্চাশ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে লায়লাপুর পুলিশ।

বিজ্ঞাপন

প্রতিটি ব্যাগে পয়তাল্লিশ কিলোগ্রাম করে ইউরিয়া সার ছিল। সেই হিসেবে প্রায় সাড়ে বাইশ কুইন্টাল ইউরিয়া সার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। ইন্ট্রা গাড়ি নামক লরিটির চালক কোন বৈধ নথিপত্র দেখাতে নাপারায়, বছর তিরিশের গাড়ি চালক নিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ ।

সংবাদ 5-বাঙালী হেনস্থার প্রতিবাদে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কণরাড সাঙমার কুশ পুতুল দাহ করল কাছাড় জেলা যুব কংগ্রেস।মেঘালয়ে বাঙালী হেনস্থার বিরুদ্ধে সরব কাছাড় জেলা যুব কংগ্রেস। মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবন থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কণরাড সাঙমার কুশ পুতুল নিয়ে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পার্ক রোড পয়েন্টে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কণরাড সাঙমার কুশ পুতুল দাহ করল কাছাড় জেলা যুব কংগ্রেস।

সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসীরা জানান যে, বিগত কিছুদিন ধরে মেঘালয়ের খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাঙালীদের বিভিন্ন ভাবে হেনস্থা করে আসছে। মেঘালয়ে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও আসামের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন নিরব ভূমিকা পালন করছেন তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন যুব কংগ্রেসের কর্মকর্তারা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কণরাড সাঙমার কুশ পুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাঁরা মেঘালয়ে বসবাসকারী বাঙালীদের সুরক্ষা প্রদানের দাবিতে আসাম সরকারের এদিন দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

সংবাদ 6-আসামের ১২ দফা দাবি নিয়ে দিল্লির জন্তর মন্তরে আমসুর ধর্ণা ।সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আসামের জলন্ত বারোটি সমস্যা সমাধানের দাবিতে আমসুর আসামের প্রতিটি জেলা থেকে আগত কর্মকর্তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে সোমবার দিল্লির জন্তর মন্তর কাঁপিয়ে তুললো।

দাবি গুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার উপর উদ্যেশ্য প্রণোদিত ভাবে আসামের হিমন্ত সরকারের ভোলডজার নীতি বন্ধ করা। সংখ্যালঘুদের টার্গেট করে অনৈতিক ভাবে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং উচ্ছেদিতদের পুনর সংস্থাপন দিতে হবে । চর অঞ্চলে বসবাসরত সংখ্যালঘুদের ওবিসি মর্যাদা প্রদান করা। এনআরসিতে বায়োমেট্রিকের কারণে যাদের আধার কার্ড হচ্ছে না তাদের এই সমস্যা সমাধান করে অতিসত্বর আধার কার্ড প্রদান করা সহ বারো দফা দাবি নিয়ে আমসুর কর্মকর্তাগণ আসাম থেকে দিল্লি জন্তর মন্তরে গিয়ে দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেন।

ধর্ণায় নেতৃত্বে ছিলেন আমসুর কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সরকার, কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট আইন উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আইনী উপদেষ্টা মুস্তাফা খাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম ও এডভোকেট ইমতিয়াজ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *