প্রথমবারের মতো শিলচরে আয়োজিত হচ্ছে এম এল এ কাপ ২০২২

< 1 - মিনিট |

টুর্নামেন্ট শুরু হবে 7 নভেম্বর ও চলবে 13 নভেম্বর অবধি

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – যুব সমাজকে নেশা ছেড়ে স্পোর্টসে অংশ নেওয়ার আহ্বানে প্রথমবারের মতো শিলচরে আয়োজিত হচ্ছে এম এল এ কাপ ২০২২।এদিন এক সাংবাদিক সন্মেলন ডেকে পুর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আসরের আয়োজক বে সরকারী সংস্থা আহ্বানের পক্ষে এম এল এ কাপ ২০২২-র বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন বিধায়ক দীপায়ণ চক্রবর্তী সহ আহ্বানের কর্মকর্তারা।

টুর্নামেন্ট শুরু হবে 7 নভেম্বর ও চলবে 13 নভেম্বর অবধি।

ওই টুর্নামেন্টে আটাশটি ওয়ার্ডের 28 টা দল অংশ নেবে এবং প্রতিটা দলে 9 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে l প্রতিযোগিতায় বিজয়ী দল 25000 নগদ সহ একটি ট্রফি পরাজিতরা পাবেন 15000 নগদ সহ একটি ট্রফি,বলে জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,সংস্থার সভাপতি দেবব্রত চক্রবর্তী ,সহ সভাপতি বুধাদিত্য ভট্টাচার্য্য ,সম্পাদক স্বর্ণদ্বীপ ঘোষ ,সহসম্পাদক অভিষেক দাস ,কোসদ্যক্ষ জয়দীপ দাস ,এডভাইজার সঞ্জয় রায় ও দেবজ্যোতি ভট্টাচার্য্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন l

Advertisement

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *