কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ আগামী ৫ ডিসেম্বর এক লোকসভা ও পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন
২ গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিষা শিশোদিয়ার সহায়ক
৩ কাল প্রকাশিত হবে আসাম সরকারের তৃতীয় শ্রেণী নিযুক্তির পরীক্ষার ফলাফল

কে আর সি টাইমস ডেস্ক

সংবাদ 1 -আগামী পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এক লোকসভা ও ৫ বিধানসভা আসনের উপ নির্বাচন। ফলাফল ঘোষিত হবে ৮ ডিসেম্বর। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। লোকসভার আসনটি হচ্ছে মইনপুর। এই আসনের সাংসদ মুলায়ম সিং যাদবের মৃত্যু ঘটায় এই আসনটি শূন্য হয়েছে। আরেকটি বিধানসভা আসন উত্তরপ্রদেশে খালি হয়েছে বিধায়ক আজম খানের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ায়।

সংবাদ 2- দিল্লির উপ‌মুখ্যমন্ত্রী মনিস শিশোদিয়ার ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করলো ইডি। আজ তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ দিয়ে ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মনীষ শিশোদিয়া বলেন ,এটা বিজেপির ষড়যন্ত্র। ইডির মাধ্যমে হয়রানি করাই বিজেপির আসল উদ্দেশ্য।

সংবাদ 3-অসমের তৃতীয় যুক্তির নিযুক্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার ঘোষিত হবে। সকাল দশটায় সেবার ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাবে। ১৩৩০০টি পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ৯লক্ষ। গত ২৮ অগাস্ট এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সেবা ও রিক্রুটমেন্ট বোর্ডের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সেবা অনলাইন ডট ওআরজি এই লিংকে
ফলাফল জানা যাবে।

সংবাদ 4-এবার ঘুষ নিতে ধরা পড়লেন পূর্ত বিভাগের কম্পিউটার অপারেটার মাস্টারোল সিবাষ ঘোষ ।শনিবার শিলচরের কার্যবাহী বাস্তু কারের কার্যালয় থেকে ৫হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেফতার করে দুর্নীতি নিবারণ শাখা। উল্লেখ্য বেরেঙ্গা ফকরুল ইছলাম বড়ভূইয়া নামে এক ব্যক্তি শ্রমিক অনুজ্ঞাপত্র লাইসেন্স বানানোর জন্য ওই ব্যক্তির কাছে ৮,০০০ টাকা ডিমান্ড করেছেন ওই ব্যক্তি ৫০০০ টাকা দিয়েছেন । আদৌ পূর্ত বিভাগে কোন শ্রম কাড বানানোর কোন বিভাগ ও নেই সে তার অফিসে বসে এগুলো কার্ড বানিয়ে দেয়।

সংবাদ 5- রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছে আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে আগামী সোমবার ৭ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠান শুরু হবে। মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত অস্থায়ী ভাইস চ্যান্সেলর প্রফেসর সজল নাগ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

মুখ্য অতিথি প্রাক্তন উপাচার্য প্রফেসর সুভাষচন্দ্র সাহা সম্মানীয় অতিথি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শুপ্রবীর দত্ত রায়, এবং অ্যাসোসিয়েশনের সভাপতি সাগ্নিক চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে আনটিয়ার সভাপতি সাগ্নিক চৌধুরী, সাধারণ সম্পাদক পিনাক কান্তি রায় একথা জানান। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে শহীদ তর্পণ পতাকা উত্তোলন, সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে।

সংবাদ 6- শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ট্রিপার চালকের।ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের সুতারকান্দিতে ।ঘটনার বিবরণে জানা যায় ট্রিপার চালকের নাম আব্দুল হান্নান, বাড়ি শহর সংলগ্ন কানিশাইলের পোয়ামারা এলাকায়।

ভারত-বাংলা সীমান্তবর্তী সুতারকান্দিতে লাইমষ্টোন রপ্তানি করার জন্য ট্রিপার নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। পরে স্হানীয়রা ঘটনাস্থল থেকে আব্দুল হান্নানকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসেন। শনিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেওয়া হয় মৃতদেহ । আজ বেলা ২ ঘটিকায় তার জানাজার নামাজ শেষ করে দাফন করে খবরস্হত করা হয়।

ADVERTISEMENT

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *