১ আজ অসমের পঞ্চাশ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন নিতিন নীতিন গাড়কারি
১ গুজরাটে বিজেপির ১৬০ জনে প্রার্থী তালিকা প্রকাশ/ বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি
৩ অসমে মাদ্রাসা নিয়ন্ত্রণের কঠোর এসওপি সিপি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– অসমের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করলেন ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি। আজ আসামের জন্য ৫০ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী বলেন, যোগাযোগের ক্ষেত্রে উত্তর-পূর্বের চেহারাটাই পাল্টে দেওয়া হবে। বিভিন্ন জাতীয় সড়কে দশটি নতুন ফ্লাইওভার তৈরি করা হবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ডি পি আর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গুয়াহাটি মহানগরের জন্য রিংরোডের বরাদ্দ করা হয়েছে।

সংবাদ 2- গুজরাট বিধানসভা প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকায় ১৬০ জনের নাম রয়েছে।এই তালিকায় ৪০ শতাংশ বিধায়কের নাম কাটা গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের নাম বাদ গেছে তালিকা থেকে। এসম্পর্কে বিজেপির গুজরাটের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব জানান, রুপালি ও নিতিন নিজেরাই এবার বলেছিলেন তারা নির্বাচনে দাঁড়াতে চাইছেন না।। তাই তাদের এই তালিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ 3- মাদ্রাসা নিয়ন্ত্রণে এবার কঠোর এসওপি জারি করলো আসাম সরকার। রাজ্য রাজ্যের বিভিন্ন ইসলামিক পণ্ডিতের সঙ্গে আলোচনার পর এই এস ওপি তৈরি করা হয়। এখন থেকে অসমের বাইরে থেকে কোন ছাত্র মাদ্রাসায় আসতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন লাগবে। একই ভাবে বাইরে থেকে কোন শিক্ষক নিয়োগ করা হলে তারও ভেরিফিকেশন লাগবে। তিন কিলোমিটারের মধ্যে একটির বেশি মাদ্রাসা হতে পারবেনা। দিতে হবে মাদ্রাসার জমি হিসাব। কার নামে জমি আছে সেটাও জানাতে হবে। এসব যাবতীয় তথ্য আগামী ১ ডিসেম্বরের ভেতরে পুলিশকে জানাতে হবে। এছাড়া বেসরকারি মাদ্রাসা গুলো পরিচালনার জন্য একটি নির্দিষ্ট বোর্ড গঠন করার কথা বলেছে সরকার।
সংবাদ 4- উত্তরপ্রদেশের মৈনপুর লোকসভা আসনের উপনির্বাচনে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব কে প্রার্থী করছে সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়েম সিং যাদবের মৃত্যুতে এই আসন শূন্য হয়েছে। ডিম্পল এর আগেও সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার যাবতীয় নির্বাচনের কাজকর্ম পরিচালনা করবেন সমাজবাদী প্রধান অখিলেশ যাদব।

সংবাদ 5- সুপ্রিম কোর্টে সিএএ বাতিল হবে বলে আশাবাদী আসূর উপদেষ্টা সমুজ্জল কুমার ভট্টাচার্য। তিনি বলেন এই আইন বাতিলের দাবি করে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সারাদেশে এধরনের ২২০ টি মামলা সুপ্রিম কোর্টে জমা পড়েছে। আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে সি এ চালু হলে যে সমস্যা দেখা দেবে এটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে। তাই আসাম এবং ত্রিপুরা নিয়ে আলাদা ভাবে শুনানি গ্রহণ করা হচ্ছে সুপ্রিম কোর্টে। এর ফলে আসামে সিএএ বাতিল হবে বলে তিনি আশা করছেন।

Follow Us
সংবাদ 6- পূর্ত বিভাগের ড্রেইনের কাজে ব্যাপক দুর্নীতি । নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়লো বিবেকানন্দ রোডের নব নির্মিত ড্রেইনের দেওয়াল।ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের গোপন বুঝাবুঝি অভিযোগ ।নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়লো বিবেকানন্দ রোডের নব নির্মিত ড্রেইন ।
প্রায় ৭ কোটি টাকার কাজে নয়ছয় স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন আগে মাস্টার ড্রেইনের কিন্তু কোন ফলক না লাগিয়ে এত নিম্নমানের কাজ করছেন ঠিকাদার ও পূর্ত বিভাগের আধিকারিকরা স্থানীয়রা এবিষয়ে প্রতিবাদ কোন পাত্তা ও দেন নাই ঠিকাদার ও পূর্ত বিভাগের আধিকারিকরা। তারা বলেন রাবিস বালি মাঠি দিয়ে কাজ করছেন যারফলে ড্রেইনের দেওয়াল বেঙে পড়ছে ।
সংবাদ 7-কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মনিরুল ইসলাম আহমদকে শারিরীক হেনস্থা করার প্রতিবাদে উত্তাল হল সাহাবাদ বাজার। যদিও কাটলিছড়া পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে আন্দোলন বেশীদূর গড়ায়নি। অরণ্যপুরের রাংকু দাসের স্ত্রী পুর্নিমা দাস বিগত ১ নভেম্বর কাটলিছড়া স্বাস্থ্যকেন্দ্রে একটি সন্তান প্রসব করেন। যদিও শিশুটি কান্না না করায় সঙ্গে সঙ্গে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৬দিন চিকিৎসার পর উন্নত চিকাৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
মেডিকেলে শিশুটির মৃত্যুর পর ৯ই নভেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪টা নাগাদ ২০/২৫ জনের এক দুর্বৃত্তের দল কাটলিছড়া স্বাস্থ্যকেন্দ্রের ডিউটি রুমে এসে চিকিৎসক মনিরুল ইসলাম আহমদকে শারিরীকভাবে আক্রমণ করে। গোটা ঘটনাকে কেন্দ্র বৃহস্পতিবার সাহাবাদ বাজারে প্রতিবাদে নামেন সহস্রাধিক জনগণ। খবর পেয়ে ছুটে আসেন কাটলিছড়ার ওসি।
তিনি রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, কাটলিছড়ার জিলা পরিষদ সদস্য ইমরুল আলম, বিশিষ্ট নাগরিক হাজী গুলু আহমদ, আলী আহমদ লস্কর (লুতু), মওলানা মনির আহমদ সহ অন্যান্যদের নিয়ে সাহাবাদ মাদ্রাসায় আলোচনায় মিলিত হয়ে আগামী ৩/৪ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার করবেন বলে আশ্বাস দেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর সহ অন্যরা জানান, আগামী ১২ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও চিকিৎসক মনিরুল ইসলামের নিরাপত্তা সুনিশ্চিত না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


