মেডিকেলে নিয়োজিত হোম গার্ডের হাতে নিগৃহীত সাংবাদিক

< 1 - মিনিট |

হোমগার্ডের হাতে নিগৃহীত হলেন হিন্দুস্তান টাইমস এবং দৈনিক প্রান্তজ্যোতি সাংবাদিক বিশ্ব কল্যাণ পুরকায়স্থ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োজিত হোমগার্ডের হাতে নিগৃহীত হলেন হিন্দুস্তান টাইমস এবং দৈনিক প্রান্তজ্যোতি সাংবাদিক বিশ্ব কল্যাণ পুরকায়স্থ।বিশ্ব কল্যাণ জানিয়েছেন, তার বউদি – বর্তমানে মেডিক্যালে চিকিৎসাধীন। শনিবার রাতে তিনি বউদির জন্য খাবার নিয়ে গিয়েছিলেন।তখন কর্তব্যরত এক হোমগার্ড তার সঙ্গে উদ্ধত আচরণ করেন।তিনি এর প্রতিবাদ করলে পেছন থেকে এসে অন্য একজন হোমগার্ড তার উপর লাঠি চালিয়ে দেন।এই ঘটনার খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা মেডিক্যালে ছুটে যান।পরে সাংবাদিক বিশ্ব কল্যাণ পুরকায়স্থ কে প্রথমিক চিকিৎসা করার জন্য শিলচর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে

সেখানে উপস্থিত হন পুলিশের কর্মকর্তা সহ কাছারের পুলিশ সুপার নুমাল মহাত্তা,পুলিশ সুপারের নির্দশে মেডিকেলে নিয়োজিত হোমগার্ড কে আটক করা হয়।এই ঘটনাটি সাংবাদিকদের পক্ষ থেকে ওই হোমগার্ডের শাস্তির দাবি জানানো হয়েছে।সাংবাদিকদের উপর এই ধরণের ঘটনায় মেডিকেল কলেজের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে বিশেষ করে এই ঘটনায় প্রমান করেছে শিলচর মেডিকেল কলেজে সারাধারণ রুগী ও মানুষের কি ভাবে শারীরিক এবং মানসিক হয়রানির শিকার হতে হয়। ঘটনাকে কেন্দ্র করে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *