১ ১৮ নভেম্বর বরাক বনধকে সমর্থন জানালো আকসা
২ করিমগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
৩ মেডিকেলে সাংবাদিকের উপর আক্রমণ / নিন্দা প্রেস ক্লাবের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1- বিনিয়োগের ক্ষেত্রে বৈষম্যতা- বঞ্চনার প্রতিবাদে বিডিএফের ডাকা বরাক বনধের সমর্থন করল আকসা।এদিন শিলচরে এক সাংবাদিক সন্মেলনে রাজ্য সরকারের দ্ধিচারিতা মনোভাবের তীব্র সমালোচনা করে বরাকের বেকারদের স্বার্থে সবাইকে বনধ সফল করে তোলার আহ্বান করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ।এদিনের সাংবাদিক সন্মেলনে ১৮ নভেম্বর ডাকা বনধের মাধ্যমে দিশপুরে কড়া বার্তা প্রেরণ হবে বলে মত ব্যক্ত করেন তিনি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগে বরাকের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ বলে দাবী করেন রূপম। বরাকের জন প্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

সংবাদ 2- উত্তর করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটলো ১৭ বছরের এক কিশোরের।।করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির জন্য উত্তর করিমগঞ্জের ফতেপুর গ্রামে ১৭ বছরের জাবির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয় রবিবার। জাবির হোসেন তার আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে মারা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জাবির হোসেনকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল নিয়ে আসেন ।
কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। জাবির হোসেনের বাড়ি উত্তর করিমগঞ্জের আকবরপুর গাঁও পঞ্চায়েতের কুজব গ্রামে। তার আত্মীয়র বাড়ি উত্তর করিমগঞ্জের ফতেপুরে। আর এভাবেই ফতেপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জাবির হোসেনের। অন্যদিকে ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ছুটে আসেন মাইজগ্রাম-সুতারকান্দির জেলাপরিষদের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আছান। তিনি এই মৃত্যুর জন্য করিমগঞ্জ বিদ্যুত বিভাগের গাফিলতিকেই দায়ী করেছেন। এ ঘটনায় ফতেপুর ও কুজব গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Follow Us
সংবাদ 3- কাঁঠাল রোডে ঝর্ণা পাণ্ডে হত্যাকাণ্ডে গ্রেফতার করা হল আরও একজনকে। ধৃত পরিমল দাস শহরের কালীবাড়ি চর এলাকার বাসিন্দা। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি টিপার। সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পরিমলকে।
পুলিশ সুপার আরও জানান, বিজয় ও বিক্রম জিজ্ঞাসাবাদের ভিত্তি তে জবাবে যে তথ্য দিয়েছিল সে অনুযায়ী, কাঁঠাল রোডে নিয়ে ঝরণাকে হত্যা করার আগে তারা তাকে নিয়ে ঘুংঘুর দাসপাড়ার এক লজে মদ্যপান করেছিল। সে সময় তাদের সঙ্গে সামিল হয়েছিল পরিমলও।এই অবস্থায় পরিমল ও চলে আসে সন্দেহের আবর্তে। । এদিকে,যে টিপারটীর সামনের ঝর্ণাকে ফেলে দেওয়া হয়েছিল সেটাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সংবাদ 4- সোনাইর নতুন রামনগরে মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার সকালে হুসনা বেগম লস্কর (২৪) নামের গৃহবধূ বাড়ির পুকুরে ডুবে মৃত্যু ঘটে বলে স্বামীর বাড়ির লোকেরা দাবি করলেও তা মানতে নারাজ বাপের বাড়ি লোকেরা। বাপের লোকের অভিযোগ দীর্ঘ দিন থেকে তাদের বোনের উপর নানা নির্যাতন করছে স্বামী মিনাজুল হক বড়ভুইয়া
এনিয়ে থানায় একবার মামলাও হয়েছিল। কয়েকবার স্থানীয় ময়মুরব্বিরা বিচারের মাধ্যমে মনমালিন্য সমাধান করেন। কিন্তু এরপরও স্বামী অহেতুক দাবি দাওয়া করে স্ত্রীর উপর নির্যাতন চালায়। এ ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ উপস্থিত হয়ে মৃত্যদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদ 5-শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্ত হোমগার্ডদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে শিলচর প্রেস ক্লাব ।এই বর্বরোচিত কান্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে এক বিবৃতিতে বলেছেন ,শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ,এই ঘটনা থেকে এটা স্পষ্টতই প্রতীয়মান ।
সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও হোমগার্ডদের হাতে যে ভাবে বিশ্বকল্যাণ পুরকায়স্থকে শারীরিক নিগৃহীত হয়েছেন ,তা থেকেই প্রমাণিত ,এই চিকিৎসা প্রতিষ্ঠানে কী ভাবে সাধারণ মানুষকে নানাভাবে চরম হেনস্তা করা হয় ।এ রকম নৈরাজ্য ,গুন্ডাবাজি কিছুতেই চলতে দেওয়া যায় না ।তাই এ ব্যাপারে পুলিশ তথা সাধারণ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে ।এ ব্যাপারে সোমবার বিকেল তিনটেয় শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকদের এক জরুরি সভা আহ্বান করা হয়েছে ।এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


