১ প্রতিটি রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী বহিষ্কারেরকড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর
২ মুদ্রাস্ফীতির হার এই মাসে কমে দাঁড়ালো ৮.৯শতাংশ/তিন মাসে লাগাতার হ্রাস
৩ ১৮ নভেম্বরের বরাক বনধ সমর্থন করল আমরা বাঙালি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – প্রতিটি রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দিল্লিতে এসআইবি অফিসারদের সঙ্গে একটি বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রতিটি রাজ্যে এর জন্য তিনি একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। প্রতিদিন রাজ্যে অন্ততপক্ষে 100 জনকে সনাক্ত করতে হবে। আজ এসআইবি অফিসারদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া। অনুপ্রবেশকারীর সনাক্তকরণ বহিষ্কার প্রক্রিয়া দুটোই করতে হবে এসআইবিকে।

সংবাদ 2- এই মাসের দেশের মুদ্রাস্ফীতির হার কিছুটা কম ল। অক্টোবরে মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়ালো ৮.৯ শতাংশ। এভাবে গত তিন মাস থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির হার কিছুটা কমে আসছে। গত সপ্তাহে রিজার্ভ ব্যাংকের গভর্নর এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন।এর আগের মাসে মুদ্রাস্ফীতির হার ছিল দশের উপরে।
সংবাদ 3- পুজোস্থান নিয়ে যে সরকারি আইন রয়েছে সেটা সম্পর্কে নিজেদের মতামত জানাতে সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলো কেন্দ্র সরকার। ১৯৪৭ সালের আগে যেসব ধর্ম স্থানে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় থাকবে এরকম একটা সরকারি সার্কুলার গৃহীত হয় 11 জুলাই ১৯৯১ সালে। এর থেকে অবশ্য রামজন্মভূমি বাবরি মসজিদ বাদ ছিল। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কয়েকটি মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে। এই মতামত জানাতে আদালতের কাছে সময় চাইলো কেন্দ্রীয় সরকার।

সংবাদ 4- ১৮ নভেম্বরের প্রস্তাবিত ‘বরাক বনধ ‘এর ঘোষিত দাবিগুলির সাথে বরাকের সুপারি ব্যাবসায়ীদের অহেতুক হেনস্থা অবিলম্বে বন্ধ করার দাবিও অন্তর্ভুক্ত করল – বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।বরাকের বৈধ সুপারি ব্যাবসায়ীদের ভাতে মারার চেষ্টা চালাচ্ছে সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিডিএফ এর ১৮ নভেম্বরের ডাকা বরাক বনধের অন্যতম দাবিগুলির মধ্যে বরাকের সুপারি ব্যাবসায়ীদের অকারণ হেনস্থা বন্ধ করার দাবিও অন্তর্ভুক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5- মেডিক্যালে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে যাবে শিলচর প্রেস ক্লাব ।শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাতে সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থের উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছে শিলচর প্রেসক্লাব। সোমবার বিকেলে এক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘটনাটি কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হবে। জাতীয় প্রেস দিবসে জেলা শাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ জানাবেন সাংবাদিকরা।
এছাড়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কাছে শনিবার রাতের ঘটনা নিয়ে জবাবদিহি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর প্রেসক্লাবের সম্পাদক শংকর দে, সহ-সভাপতিদ্বয় বরিষ্ঠ সাংবাদিক বিকাশ চক্রবর্তী এবং রিতেন ভট্টাচার্য, সঙ্গে ছিলেন মাধ্যমিক বিভিন্ন স্তরের কর্মীরা। প্রত্যেকে শনিবার রাতের ঘটনাকে সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন কথা বলেন।
সংবাদ 6- শিলচরের রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানী মেডিসিন কার্যালয়ে বহিরাগতদের নিযুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে প্রতিবাদে গর্জে উঠল স্থানীয় বেকার যুবকযুবতী ও নাগরিকবৃন্দ। সোমবার বেকার যুবকযুবতী ও নাগরিকরা ইউনানী মেডিসিন কার্যালয়ের সামনে ধর্না কর্মসূচি পালন করেন।
সাংবাদিকের মুখোমুখি হয়ে স্থানীয় নাগরিক বিশু দাস বলেন, রিজনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানী মেডিসিন কার্যালয়ে স্থাপনের আগে এই এলাকার জমি নিয়ে আদালতে মামলা দায়ের হয়েছিল। বর্তমান জমি সংক্রান্ত মামলা ঝুলছে। এছাড়া কার্যালয় শুরু হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, স্থানীয় বেকার যুবকযুবতী কর্মসংস্থান দেওয়া হবে।কিন্তু এখন দেখা যাচ্ছে যে, স্থানীয়দের বঞ্চিত করে নিযুক্তি দেওয়া হচ্ছে।

Follow Us


