পাহাড় থেকে নেমে আসা পাথরে ২০ জন শ্রমিক ও পাঁচটি গাড়িও চাপা পড়ে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সোমবার বিকেল তিন টায় মিজোরামের নাথিয়েল জেলার মাউডার গ্রামে ভয়ঙ্কর ভূমি ধসে ২০ জনের প্রানহানির আশঙ্কা। পাহাড় থেকে নেমে আসা পাথরে ২০ জন শ্রমিক ও পাঁচটি গাড়িও চাপা পড়ে। এদিন বিকেলে উদ্ধার অভিযানে নামে মিজোরামের রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনি। দুর্ঘটনায় বেশ কিছু অমিজো লোকের প্রানহানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য ABCI কোম্পেনীর অধীনে মাউডার গ্রামের একটি পাথর কোয়ারি থেকে এদিন বেশ কয়েক টি হিটাচি, জেসিবি ও টিপার নিয়ে পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা


