দুই পাচারকারীর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাছাড়ে জব্দ ১০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার ২ পাচারকারী। বিগত বছর ধরে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এক বিবৃতিতে জানান যে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে বাঁশকান্দিতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। সেইসঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।লক্ষীপুর এসডিপিও দীনেশ কুমারের নেতৃত্বে বাঁশকান্দি থানার ওসি নাফিসুর রহমান ও অন্যান্য পুলিশ কর্মীরা বৃহৎ পরিমাণের ট্যাবলেট পাচারের সময় বাঁশকান্দির নাজিমুদ্দিন (৩৮) ও আব্দুল রাজাক (৪০) কে হাতে নাতে আটক করেন।
নাসিমুদ্দিন ট্যাবলেটগুলো আব্দুর রাজাকের কাছে হস্তান্তর করার সময় দুজনকে পুলিশ আটক করে।দুই পাচারকারীর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, দুই অভিযুক্তের কাছ থেকে ১০ কোটি টাকার ওয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশও ঘটনার তদন্ত করছে।

Follow Us


