কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

4 - মিনিট |

১ আজ পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পেরিয়ে গেল
২ মিজোরাম ভয়ংকর ধসে বরাকের এক যুবক সহ ৮ জনের মৃত্যু
৩ ১৮ নভেম্বরের বরাক বনধ সমর্থন করলেন সাংসদ সুস্মিতা দেব

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1-আজ পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে গেল।আজ দুপুর ১:৪০ মিনিটে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটির মাত্রা স্পর্শ করল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এখন এই মুহূর্তে চীন। এরপরই আছে ভারতের স্থান। তবে আগামী ক বছরের মধ্যে চীনকে টপকে ভারত বিশ্বের সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হবে।

সংবাদ 2-১৮ তারিখ বরাক বনধের সমর্থন করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সাংসদ সুস্মিতা দেব ।আগামী ১৮ তারিখ বনধের সমর্থন ,সবাইকে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করতে হবে আহ্বান জানান । তিনি স্থানীয় সুপারী নিয়েও সরব হন। তিনি বলেন স্থানীয় সুপারী ব্যবসায়ীদের একটি লিস্ট বের করে এবং প্রসাশন এটার সমাধান করুক ।

সংবাদ 3-যৌথ সভায় বিডিএফ এর ডাকা আগামী ১৮ নভেম্বরের প্রস্তাবিত বরাক বনধ কর্মসূচিকে সক্রিয় সহযোগিতার আশ্বাস বিভিন্ন দল ,সংগঠনের। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকা আগামী ১৮ নভেম্বরের বরাক বনধকে সফল করে তুলতে বিভিন্ন দল, সংগঠনের প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহনের লক্ষ্যে শিলচর পেনসনার্স ভবনে একটি যৌথ সভার আয়োজন করা হয়।

সিপিআই দলের বর্ষীয়ান নেতা রফিক আহমেদের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় প্রারম্ভিক বক্তব্যে বিডিএফ আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনা ও মেঘালয়ে অনুপজাতিদের নির্যাতনের প্রতিবাদ এই প্রস্তাবিত বনধের মুল উদ্দেশ্য হলেও বরাকের সুপারি ব্যাবসায়ীদের অহেতুক হেনস্থা বন্ধের দাবিও এটির অন্যতম ইস্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ।


এদিনের সভায় আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অরিন্দম দেব এই প্রস্তাবিত বনধের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান।ফোরাম ফর স্যোসাল হারমনির পক্ষ থেকে প্রদীপ নাথও তাঁর বক্তব্যে এই ইস্যুকে গুরুত্ব দেবার আবেদন জানান। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এদিনের সভায় উপস্থিত শিলচর শহর কমিটির সভাপতি অতনু ভট্টাচার্য এদিন ১৮ নভেম্বরের এই বনধ কর্মসূচিকে সফল করে তুলতে তাঁদের দল সর্বতোভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন। বাঙালি নব নির্মান সেনার পক্ষ থেকে রাজু দাস তার বক্তব্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের চাকুরিপ্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেন। ।আমরা বাঙালি দলের আসাম রাজ্য কমিটির সভাপতি সাধন পুরকায়স্থ এদিন বরাকের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের ব্যাপারে আলোকপাত করেন।

বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এদিন বলেন যে তিনি নিশ্চিত যে বরাক বাসী এই বনধ কর্মসূচিকে স্বতস্ফুর্ত সমর্থন করবেন। গনতান্ত্রিক প্রক্রিয়ার কন্ঠরোধ করতে আজকাল যেভাবে প্রসাশনিক আতিশহ্য চলছে তার প্রতিবাদও এই বনধের দাবিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ 4- গুজরাটে বিজেপি জিতলে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। আজ একথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন প্রতিবছরই নির্বাচনে ৪০% এর মত বিধায়কের টিকেট কাটা যায়। কিন্তু এর জন্য কেউ বিদ্রোহ করে না। এটাই হলো বিজেপির কালচার। হয়তো দুঃখ পেতে পারেন কিন্তু দলের জন্য সবাই কাজ করে যাবেন। প্রসঙ্গত ২০১৭ সালের প্রথম বিধায়ক হয়েছিলেন প্যাটেল। কিন্তু বিজেপি তাকে মুখ্যমন্ত্রী করে বিজয় রুপানি কে সরিয়ে।

সংবাদ 5- মিজোরামে ভূমিধসে কাছাড়ের যুবক সহ আটজনের মৃত্যু , নিখোঁজ চারজন ।মিজোরামের লুঙ্গলে জেলার নাতিয়ালে ভূমিধসের ঘটনায় কাছাড় জেলার একজন সহ মোট আটজনের মৃত্যু হয়েছে।
আরো বারোজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। কাছাড়ের কাটিগড়া বিধানসভার শ্রীপুর প্রথম খন্ড গ্রামের সিতু রায়ের ছেলে বছর পঁচিশের সুরজিৎ রায়ের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সকালে পরিবারের কাছে এমন খবর এসেছে ।

এদিন সকাল ৯টায় মোবাইল ফোনের মাধ্যমে সিতু রায়ের নিকটাত্মীয় সমীরণ নমঃশূদ্রের কাছে খবর পৌঁছায় ভূমিধসের ঘটনায় সুরজিৎ রায়ের মৃত্যু হয়েছে । এরপর পরিবারের সকলেই ভেঙ্গে পড়েন । সোমবার দুর্ঘটনার পর পরই পরিবারের লোকজন ছিলেন উৎকণ্ঠায় । সুরজিৎ রায় ছিলেন এলএনটি চালক । এবিসিআই – এর হয়ে কাজ করতেন মিজোরামে । মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয় ।

সমীরণ নমঃশূদ্র জানিয়েছেন ইতিমধ্যে সুরজিৎ রায়ের মৃতদেহ ময়নাতদন্ত শেষে কফিন বন্দি করা হয়ে গেছে । মৃতদেহ বাড়িতে প্রেরণের তোড়জোড় চলছে বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য , সোমবার দুপুর ২ টা ৪০ মিনিটে মিজোরামের লুঙ্গলে জেলর নাতিয়ালে পাথর কুয়ারিতে ঘটে ভূমিধসের ঘটনা ।

এঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল । পরবর্তী সময়ে জানা যায় সুরজিত সহ মোট আটজন এই দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । বর্তমানে চারজন শ্রমিক যথাক্রমে গোয়ালপাড়ার সফিকুল ইসলাম , বরপেটার জাহিদুর ইসলাম , সহ মিজোরামের লুঙ্গলে জেলার আরও দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে প্রাপ্ত সূত্রের খবরে জানা গেছে ।

সংবাদ 6-অসমের ছয় জনগোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দাবিতে অসম বন্ধ আজ উচ্চ আসনে ব্যাপক সফল হয়েছে। সরকার এখন পর্যন্ত ৬ জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেয়নি। এর প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়। আপার আসামের সবকটি জেলায় এই বনধ ব্যাপকভাবে সফল হয়েছে।

সংবাদ 7- জাতীয় প্রেস দিবস :বুধবার অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে ন্যাশনাল প্রেস ডে” উপলক্ষে বুধবার বেলা দশটায় শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।থাকছে “প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া” নির্ধারিত আলোচনসভা । আলোচনার বিষয় হলো, “সংবাদমাধ্যমে সামাজিক দায়বদ্ধতা – জাতি গঠনের সঠিক দিশা” ।এ নিয়ে বিশিষ্টরা বক্তব্য উপস্থাপন করবেন । অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *