স্কুলের অডিটরিওমে সঙ্গীত -নৃত্য ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিশু দিবস পালন করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ১৪ই নভেম্বর দিনটিকেই ভারতে শিশু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। সর্বপ্রথম তুরস্কে ১৯২০ সালের ২৩শে এপ্রিল শিশু দিবস পালিত হয়েছিল। বিশ্ব শিশু দিবস হিসেবে রাষ্ট্রসংঘ ২০শে নভেম্বর তারিখটিকে নির্বাচন করেছিল এবং সারা বিশ্বে ওইদিনই শিশু দিবস পালিত হয়।
কিন্তু ১৯৬৪ সালের ২৭শে মে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর সেইবছর থেকেই ভারতবর্ষে নেহেরুর জন্মদিন ১৪ই নভেম্বরে শিশু দিবস পালিত হয়ে আসছে। উল্লেখ্য,শিলচর সোনাই রোড স্থিত হলিক্রশ হাইয়ার সেকেন্ডারী স্কুলে প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্ভড়ে পালন করা হয়।সেদিন উক্ত স্কুলের অধ্যক্ষা সিস্টার টেরেসা মারটিস বি.এস বলেন,এই শিশুরাই জাতির ভবিষ্যত। তারাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে।
জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব।গত পাঁচ দিন শিলচরের মধুরবন্দ কনকপুর, মেহেরপুর,আশ্রমরোড,তারাপুরে গরীব ছাত্র-ছাত্রী মধ্যে শিশু দিবস পালনের উৎসাহ প্রদান সহ চকলেট ও খাদ্যদ্রব্য বিতরন করেন সিস্টার সহ ছাত্র-ছাত্রীরা।আজ স্কুলের অডিটরিওমে সঙ্গীত -নৃত্য ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিশু দিবস পালন করেন স্কুলের পরুয়া ছাত্র-ছাত্রী ও কর্মরত শিক্ষক -শিক্ষিকা সহ কর্মরত সকল স্তরের কর্মচারীগণদের যৌথ প্রচেষ্ঠায় সম্ভব হয়েছে বলে মত ব্যক্ত করেন অধ্যক্ষা সিস্টার টেরেসা মার্টিস বি.এস ।

Follow Us


