ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করে উদ্ধার ও ত্রাণ কার্য প্রদর্শন করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
ভূমিকম্পের আবহাওয়া তৈরি করে বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের পাঁচটি স্থানে মক ড্রিল প্রর্দশন করা হয়।এই ধরনের দুর্যোগ সামনে এলে কিভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে হবে, বিভিন্ন বিভাগ নিয়ে মূলত এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মক ড্রিলে।এতে ইনসিডেন্ট রেসপন্স কমান্ড সিস্টেম চালু করে একজন রেস্পন্সিবল অফিসার DDMA সি ই ও নেতৃত্বে ইনসিডেন্ট কমান্ড রেসপন্স উদ্ধার ও প্রাণ কাজে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য দেখা যায়।
গোটা উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়ে সেটেলমেন্ট অফিসে বেলা বারোটায় ডিব রিফিং করেন রেস্পন্সিবল অফিসার তথা জেলাশাসক রোহণ কুমার ঝা। পরে দুর্যোগ নিবারণ ীর বিভাগের জেলা সিইও যুবরাজ বড় ঠাকুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের সামনে এই মাহফিলের বিভিন্ন খুঁটিনাটি তথ্য তুলে ধরেন।
বর ঠাকুর জানান বরাক উপত্যকার জন্য ২৩ বিঘা জমির উপর দুর্যোগ মোকাবিলায় নতুনভাবে কার্যালয় গড়ে উঠছে। শিলিকুড়ি তে তিন বিঘা জমির উপর অফিস কার্যালয় গুদামঘর সহ অন্যান্য ব্যবস্থা থাকবে। বাকি বিষ বিঘা জমির উপর NDRF, SDRF এর থাকার ব্যবস্থা সহ আনুষঙ্গিক ব্যবস্থা গড়ে তোলা হবে l

Follow Us


