কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

চালু হল সুপ্রিম কোর্টের ‘আরটিআই (তথ্যের অধিকার আইন) পোর্টাল’। চলতি মাসেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একটি মামলার শুনানির সময় জানিয়েছিলেন, বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং গতিশীল করে তুলতে তথ্যের অধিকার আইন অনুযায়ী একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। বৃহস্পতিবার সকালে আদালত শুরুর আগে প্রধান বিচারপতি বলেন, ‘‘আজ থেকেই চালু হল সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল।’’প্রসঙ্গত, বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং গতিশীল করে তোলার উদ্দেশ্যে কিছু দিন ধরেই নানা পদক্ষেপ করছে সুপ্রিম কোর্ট। গত ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ইউইউ ললিতের উদ্যোগে সুপ্রিম কোর্টের মামলাগুলির শুনানির ‘লাইভ স্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচার চালু করা হয়।

ফের ভূমিকম্প। এবার কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। এদিন ভোর রাতে ভূমিকম্প অনুভূত হয় মেঘালয়ে। ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মেঘালয়ের টুরা অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। এখনও অবধি ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও, পার্বত্য এলাকাতেই মূলত কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে, প্রায় ৩টে ৪৬ মিনিট নাগাদ মেঘালয়ে ভূমিকম্প হয়। টুরা থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল

Advertisement | InfoCom Solutions
Follow Us

সুইজারল্যান্ড (Switzerland) করোনা অতিমারির (Corona Epidemic) রেশ এখনও কাটেনি। এর মধ্যেই উঁকি দিচ্ছে আরেক মহামারি (Epidemic)! এমনই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যদিও সেটি ঠিক কী রোগ হবে, সে ব্যাপারে এখনও স্পষ্ট নন হু-র বিজ্ঞানীরা। তবে সম্ভাব্য এই মহামারিকে ডিজিজ এক্স বলে উল্লেখ করেছেন তাঁরা। এই বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

কর্মসংস্থানের সুযোগ তেমন নেই, এদিকে একের পর এক বড় বড় সংস্থা ক্রমাগত কর্মী ছাঁটাই করে চলেছে। টুইটার, ফেসবুকের পর এবার গুগল সংস্থাতেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগলের মালিকানাধীন সংস্থা অ্যালফাবেটও কর্মী ছাঁটাই করতে চলেছে। সংস্থার প্রায় ৬ শতাংশ কর্মী অর্থাৎ ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, কর্মীদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করেই ছাঁটাই করা হবে। যাদের কাজের মান আশানুরুপ নয়, তাদের সংস্থা থেকে বিদায় জানানো হবে। তবে সংস্থার অন্দর মহলের খবর, বিশ্বজুড়ে আর্থিক সঙ্কটের কারণেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

.

বাংলায় পঞ্চায়েত ভোটের আগেই বড় ধামাকা নরেন্দ্র মোদী সরকারের! লক্ষ্মীবারেই রাজ্য সরকারের কোষাগারে ঢুকল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। গ্রামীণ আবাস প্রকল্পে ৮ হাজার ২০০ কোটি টাকা পেল রাজ্য। মোট ১১ লক্ষ বাড়ি তৈরির জন্য এই টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

দিল্লির জামা মসজিদে মেয়েদের একা প্রবেশ নিষেধ! কেন নতুন নিয়ম, জানালেন মসজিদ কর্তৃপক্ষ. । এই খবর চাউর হতেই মসজিদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিভিন্ন মহল।দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখে মসজিদে মহিলাদের একা প্রবেশ নিষিদ্ধ করার বিষয় ক্ষোভ উগরে দিয়েছেন।টুইটারে স্বাতি মালিওয়াল লিখেছেন, ‘‘জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত একেবারেই ভুল। এক জন পুরুষের যেমন উপাসনার অধিকার আছে, তেমনই এক জন নারীরও আছে। আমি জামা মসজিদের ইমামকে নোটিস পাঠিয়েছি। উপাসনা কেন্দ্রে নারীদের এ ভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই।’’

জামা মসজিদের জনসংযোগ কর্মকর্তা সাবিউল্লাহ খান এই বিষয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মসজিদে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়নি, কেবল বলা হয়েছে তাঁরা আর একা আসতে পারবেন না।সাবিউল্লাহ আরও বলেন, ‘‘পরিবারের সঙ্গে এলে বা বিবাহিত মহিলাদের মসজিদে ঢুকতে কোনও বাধা নেই। মসজিদ প্রার্থনা করার জায়গা আর মসজিদকে যেন সেই কাজের জন্যই ব্যবহার করা হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত।’’

কেআরসি টাইমস বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *