১ সারা দেশে অভিন্ন ধরনের চালু করা হবে/ঘোষণা অমিত শাহের
২ দেশের ইতিহাসকে নতুন করে লিখতে হবে/মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
৩ ফের উত্তপ্ত শিলং/মোমবাতি মিছিল থেকে ছড়ানো হিংসায় আক্রান্ত সিটি বাস পুলিশের গাড়ি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – সারাদেশে অভিন্ন দেওয়ানি আইন চালু করার মত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটা বিজেপি সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতি। একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করবে। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে এই আইন কার্যকর হয়েছে। এ নিয়ে নানা আলোচনার পর আইন তৈরি করা হবে বলে তিনি জানান।

সংবাদ 2- বিকৃতি বর্জন করে দেশের ইতিহাস নতুন করে লিখতে হবে। অন্ততপক্ষে 30 জন দেশীয় সম্রাট ও ৩০০ যোদ্ধার বীরত্ব আত্মত্যাগের কাহিনী লিপিবদ্ধ করতে হবে। এসব বিরত্বের কথা দেশের মানুষ জানেন না। লাচিত বড় ফুকনের চারশতম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন সরকার এমন পাঠ্যক্রম চালু করতে চায়। যেখানে জাতীয় বীররদের উল্লেখ থাকবে। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলেন, লাচিতে জীবনের সমস্ত তথ্য সম্বলিত পাঠ্যক্রম তৈরি করুন। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এসম্পর্কে পাঠ্যক্রম চালু করা হবে। আর এই কাজ সরকার করবে কেউ এটাকে আটকাতে পারবেনা। এই মন্তব্য করে অমিত শাহ।
সংবাদ 3- লাচিত বড় ফুকনকে জাতীয় বীর ও শৌর্যের প্রতীক বলে আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে ৪০০ তম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্যে এ কথা বলেন। বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী তার ভাষণ শুরু করে অসমীয়ায়।

সংবাদ 4- শুক্রবার থেকে শিলচর বিমান বন্দরে শিলচর ইম্ফল বিমান পরিষেবা চালু করলো অ্যালায়েন্স এয়ার নামে বিমান কোম্পানি। এদিন দুপুর ১২টা ৩০ শিলচর বিমানবন্দর থেকে এই পরিষেবা শুরু করা হয় । প্রদীপ প্রজ্বলন করে ও ফ্ল্যাগ অফ করে বিমান পরিষেবার উদ্ভোধন করেন সংসদ প্রতিনিধি পুলক দাস, ۔চিফ এক্সিকিউটিভ অফিসার বিনীত সুদ, স্টেশন ম্যানেজার মিসলা নরসিং রাও প্রমুখরা । শিলচর থেকে ইম্ফল যাওয়ার বিমানের প্রথম যাত্রী মঞ্জুলা দাসকে সংবর্ধনা ও জানানো হয়। এখন থেকে শিলচর ইম্ফল নিত্য যাতায়াত করা যাত্রীরা বিমান যোগে যাত্রা করতে পারবেন ।

সংবাদ 5- উত্তপ্ত হয়ে পড়েছে শিলং এর পরিস্থিতি। সীমান্তে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে আয়োজিত মোমবাত্তি মিছিল থেকে হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ে। কিছু দুষ্কৃতিকারী পুলিশের গাড়ি ও সিটি বাসে আক্রমণ চালায়। একটি ট্রাফিক পুলিশ পয়েন্ট ক্ষতিগ্রস্ত করে। অবস্থার অবনতি দেখে মেঘালয়ের ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমা জানিয়েছেন এ বিষয়টি নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। আমিত শাহ বলেছেন কেন্দ্র এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিচ্ছে।
সংবাদ 6- চুরাইবাড়ি পুলিশ আউট পোষ্টে আটক তিন বাংলাদেশী নাগরিক।।বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে আসামে প্রবেশর সময় পাথারকান্দি থানার চুরাইবাড়ি থেকে পুলিশ গ্ৰেফতার করেছে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশী নাগরিককে। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে, এরা হলেন ফারদিন ইসলাম এবং আশরাফুল ইসলাম তাদের ঘর বাংলাদেশের নেত্রকোনা এবং বগোরা জেলার নন্দিগ্ৰামে। তবে অন্য একজনের নাম ঠিকানা জানা যায় নি। পুলিশ তাদের কাছথেকে উদ্ধার করেছে দুটি মোবাইল ফোন, ভারতে ভূয়ো পরিচয় পত্র সহ দুই দেশের কিছু নগদ টাকা। পুলিশের জেরায় তারা জানিয়েছে যে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।

Follow Us
সংবাদ 7- সম লিঙ্গের বিবাহকে আইনি বৈধতা দিতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক আদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিয় ওয়াই ডি চন্দ্রচূড় বলেছেন, এ ধরনের বিয়ের আইনে বৈধতা দিতে কেন্দ্র সরকার উদ্যোগ নিক।ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এই ধরনের বিবাহকে স্বীকৃতি দিয়েছে। অ্যাটর্নি জেনারেলকে এই নির্দেশ দেওয়ার কথা বলল আদালত।
সংবাদ 8- ২ লক্ষ টাকার গাজা বাজেয়াপ্ত করলো বড়খলা পুলিশ, ধৃত দুই । গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বড়খলা থানার অন্তর্গত টোলগেইটে একটি নাইট সুপার বাস AS 10AC 2941 নম্বর গাড়ি থেকে ২৪ কেজি গাজা উদ্ধার করে পুলিশ, সঙ্গে গ্রেফতার করা হয় দুজন পাচারকারীকে l ধৃতরা হলো করিমগঞ্জের নজমুল হক ও ত্রিপুরার দিনাম দত্ত l পরে দুই পাচারকারীকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ । এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ অধীক্ষক নুমাল মাহাত্বা l

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


