কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ সংবিধান রচয়িতাদের জাতীয় সংবিধান দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
২ ৫ দিন হল ঢুকছে না আসামের গাড়ি/মেঘালয়ে খাদ্য ও জ্বালানি সংকট
৩ বেকারদের চাকরি ,সিদ্ধান্ত না নিলে এক ডিসেম্বর নিষ্প্রদীপ আন্দোলনের ডাক বিডিএফের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – যারা দেশের সংবিধান রচনা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সংবিধান রচয়িতা দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,তারা সংবিধান দিয়ে দিশা নির্দেশ করে দিয়েছেন। সংবিধানের মর্যাদা রক্ষা করে আমাদের চলতে হবে।

সংবাদ 2- মেঘালয়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। আসামের কোন যানবাহন মেঘালয় প্রবেশ করতে না পারায় সেই রাজ্যের খাদ্য সংকট দেখা দিয়েছে। বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন দেখা যাচ্ছে। পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় মেঘালয় সরকার সেই রাজ্যে ইন্টারনেট যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটার মেয়াদ আরো ৪৮ ঘন্টা বাড়িয়ে দিয়েছে। আসাম সরকার জোড়াবাট ও কাটিগড়ায় মেঘালয় সীমান্তে সব ধরনের যানবাহন আটকে রেখেছে। আজ কাছারের কাটিগড়ায় যানবাহন চালকরা বিক্ষোভ দেখায়। তাদের দাবি যদি আসামের গাড়ি মেঘালয় না যেতে পারে তাহলে মেঘালয়ের গাড়ি কেন আসামে আসবে।

সংবাদ 3- বরাকের বেকারদের চাকরির সমস্যার সমাধান না হলে আগামী এক ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছয়টা অব্দি বরাক জুড়ে নিষ্প্রদীপ আন্দোলনের ডাক দিল বিডিএফ। আজ শিলচরে অনুষ্ঠিত নাগরিকসভায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিডিএফ সুপ্রিমো প্রদীপ দত্ত রায় বলেন, ক্যাবিনেট বৈঠকে বরাকের ছেলেমেয়েদের চাকরি ব্যাপারে যদি কোন সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে পয়লা ডিসেম্বর নিষ্প্রদীপ আন্দোলন হবে। বরাকের মানুষ তাদের ক্ষোবের কথা ১৮ নভেম্বরের বরাক বনধের মাধ্যমে জানিয়ে দিয়েছেন । এই মন্তব্য করেন প্রদীপ দত্তরায়।

সংবাদ 4- যোগা গুরু রামদেবের একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মহারাষ্ট্রে একটি বিনামূল্যের যোগ শিবিরের প্রশিক্ষনের সময় তিনি বলেছিলেন মহিলাদের শাড়ি পরলে খুব ভালো লাগে। সালোয়ার হলেও খুব ভালো লাগে। আর আমার দৃষ্টিতে সবচাইতে ভালো লাগে কিছু না পরলে। রামদেবের এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংবাদ 5- ৭৪তম সংবিধান দিবস উদযাপন , বরাক নাগরিক সংসদের l শনিবার শিলচর প্রেস ক্লাব সভাকক্ষে বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় ৭৪তম সংবিধান দিবস উদযাপন করা হয় l এদিন প্রথমে ১৯৮৬সালের ভাষা আন্দোলনে অগ্রণী সেনানী তথা সমাজচিন্তক মিহিরলাল রায়কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন সংসদের কর্মকর্তারা l তারপর “সাংবিধানিক অধিকার প্রশ্নের মুখে ও বরাকে ভাষা- সংস্কৃতি -প্রগতি কোন পথে “শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বরাক নাগরিক সংসদ l সভায় উপস্থিত অথিতিরা আলোচ্য বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন l
এদিনের অনুষ্ঠান তথা আলোচলা সভায় কবি সাংবাদিক অতীন দাশ , অধ্যাপক নিরঞ্জন দত্ত,সি আর পি সি নেতা সাধন পুরকায়স্থ , ইউ টি ডি সি সভাপতি সঞ্জিত দেবনাথ ,কবি শতদল আচার্য্ ,মিহিরলাল রায় নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে সহ নাগরিক সংসদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 6- শিলচররে বন্যা প্রতিরোধ সহ জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানালো হিউম্যানস অফ শিলচর। শনিবার এক সাংবাদিক বৈঠক ডেকে শিলচরের আঠারোটি এনজিওর ইউনাইটেড ফোরাম হিউম্যানস অফ শিলচর এব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছে।এদিন ইউনাইটেড ফোরাম হিউম্যানস অফ শিলচরের প্রতিনিধি স্মাইলের সভাপতি সুরজিৎ সোম, মিলাপের সম্পাদিকা সুচরিতা ধর,হিউমেন লাইফ ফাউণ্ডেশনের সৌমিত্র দত্ত রায়,সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চের জয়দীপ চক্রবর্তী প্রমুখ বলেন, রাজ্য সরকারের শিলচর ক্যাবিনেট বৈঠকে বিষয়টি উত্থাপন করে স্থায়ী সমাধান নেওয়া হোক।


এদিন সাংবাদিক বৈঠকে এনজিও স্পর্শ, বিহান, আওয়াজ, স্মাইল ,শিলচর মিলাপ, ইয়ং মাইনড অর্গানাইজেশন ধাগা, থাউজেন সায়ন্তম সক্ষম, বরাক ভেলি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি ,জয় রাধে সেবা সমিতি সুবীর এন্ড ফ্রেন্ডস লাইফ লাইন ফাউন্ডেশন, আনন্দ কৃতি, উদয়ের পথে, লিও ক্লাব অফ ফিউচার সেন্ট্রাল, নেতাজি ছাত্র যুব সংস্থা ইকোঅ্যালার্মিস্ট, ওয়াই এম ও ইত্যাদির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিৎ সোম সৌমিত্র দত্ত রায়, পল্লবীতা শর্মা, শুচরিতা ধর প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *