কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

করোনার পর কাতারের নতুন আতঙ্ক এখন ‘ক্যামেল ফ্লু’। বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ দেখতে যাওয়া সকল ফুটবলপ্রেমীদের সর্তক করে তিনি বলেছেন, কোভিড ১৯-এর থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’। স্থানীয়দের কাছে যা ক্যামেল ফ্লু নামেও পরিচিত।

২০১২ সালে সৌদি আরবেই প্রথম এই রোগের সন্ধান পাওয়া যায়।লন্ডনের একটি বিজ্ঞান ভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আরবে এখনও পর্যন্ত ২৬০০ জন মানুষের দেহে এই ভাইরাসের অস্তিস্ব মিলেছে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

সম্প্রতি জাপানের উপকূলে পরমাণু অস্ত্রবাহী হোয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্বের নজর কেড়েছে উত্তর কোরিয়া। সেনাবাহিনীর পুনর্বিন্যাস ঘটিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, পরমাণু শক্তির নতুন সম্ভার নিয়ে বিশ্বদরবারে হাজির হওয়ার পরিকল্পনা করছেন কিম। পরমাণুশক্তি দেশের মর্যাদা এবং সার্বভৌমত্বের পরিচায়ক বলে জানিয়েছেন তিনি। কিম আরও জানিয়েছেন, হোয়াসং-১৭ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

এই ক্ষেপণাস্ত্র তৈরি করার পর তিনি বি‌শ্বের সব থেকে শক্তিশালী সেনাবাহিনী তৈরির দিকেও ইঙ্গিত করেছেন।প্রসঙ্গত, গত দু’মাস ধরে ধারাবাহিক ভাবে ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে কিম জংয়ের দেশ। তাদের ব্যাখ্যা, পারমাণবিক অস্ত্রের ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যেই এই পদক্ষেপ। ঘটনাচক্রে, বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী চো সন হুই আমেরিকা-জাপান-দক্ষিণ কোরিয়া ত্রিপাক্ষিক বৈঠকের নিন্দা করেছিলেন। তার দু’ঘণ্টার মধ্যেই ঘটে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

Advertisement | InfoCom Solutions
Follow Us

আগামী ১ ডিসেম্বর থেকে জি ২০ (G 20) দেশগুলির সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। আর এটা দেশের ভবিষ্যতের জন্য একটা বড় সুযোগ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার মন কী বাত অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বলেন তিনি। এদিন ছিল ৯৫ তম মন কী বাত। সেখানে প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে জি ২০-র কথা। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁকে চিঠি লিখে জানিয়েছেন, তাঁরা গর্বিত।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তির পর যে অমৃত কালের কথা ঘোষণা করেছিলেন মোদী, সেই অমৃত কালের মধ্যেই এমন একটি সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মোদী।এছাড়া এদিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রশংসাও করেন মোদী। তিনি উল্লেখ করেন, বিক্রম এস রকেট মহাকাশে পৌঁছনোয় দেশ এক নতুন উচ্চতা পেয়েছে। তিনি আরও জানান, বেসরকারি সংস্থার হাতে এই রকেট তৈরি হয়েছে, আর এতে রয়েছে নতুন ধরনের অনেক বৈশিষ্ট্য।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার প্রথম জনসভায় অংশ নেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডিতে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্যও পেশ করেন তিনি।কয়েকদিন আগেই পথসভা চলাকালীন গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেই ঘটনার পর শনিবার প্রথম জনসভায় বড় ঘোষণা করলেন তিনি। রাওয়ালপিন্ডিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের তরফে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তব্য পেশ করলেন ইমরান।

তিনি জানিয়েছেন, তাঁর দলের সদস্যরা সব বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। পাশাপাশি ইমরান দাবি করেছেন, সম্প্রতি যে তিনজন তাঁকে গুলি করে খুন করার চেষ্টা করেছিলেন, তাঁরা আবারও তাঁকে নিশানা করার পরিকল্পনা করছেন। তিনি বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মন্ত্রী রানা সানাউল্লাহ ও আইএসআই-এর প্রধান মেজর জেনারেল ফয়জল নাসিরই তাঁকে খুনের চেষ্টার ঘটনায় আসল অপরাধী।ইমরান খান দাবি করেছেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারের অংশ হয়ে থাকতে চায় না তার দল। তাই সমস্ত সদস্যরা বিধায়ক পদে ইস্তফা দেবেন

কেআরসি টাইমস বিজ্ঞাপন

সন্ত্রাসবাদ (Terrorism) মনুষ্যতের (Humanity) জন্য একটা হুমকি (threat)। শনিবার ২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলায় (Mumbai 26/11 Terror Attack) মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্যই করলেন ভারতের বিদেশমন্ত্রী (Indian External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar)। এর পাশাপাশি এই হামলার মূল চক্রীদের (Planners) শাস্তি দেওয়ার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।

মুম্বই হামলায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার তিনি টুইট করেন, সন্ত্রাসবাদ মনুষ্যতের জন্য একটা হুমকি। আজ ২৬ নভেম্বর ভারতের সঙ্গে গোটা বিশ্বই মুম্বই হামলার ঘটনায় মৃতদের স্মরণ করেছে। এই হামলার পরিকল্পনা যারা করেছিল এবং যারা এই হামলার ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিল তাদের বিচারের মুখোমুখি আনতে হবে। গোটা বিশ্বেই সন্ত্রাসবাদের বলি হওয়া মানুষদের জন্য এটা অত্যন্ত দরকারি।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *