কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

চিনের জিনজিয়াং-এ সরকার বিরোধী মিছিলে উঠেছে এমনই রব। বৃহস্পতিবার উরুমকি শহরে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন ১০ জন। আর এই ঘটনার জন্য জিনপিং সরকারের কঠোর করোনা বিধিনিষেধকেই দায়ী করেছেন সে দেশের সাধারণ মানুষ। উরুমকি অগ্নিকাণ্ডের পর দিন থেকেই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে চিনের আপামর জনতা। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল জিনজিয়াং-এও। এই সমাবেশে শহরের কেন্দ্রে একটি রাস্তায় জমা হয়ে শ’য়ে শ’য়ে মানুষকে সমস্বরে একটাই স্লোগান দিতে দেখা গেল—‘হয় স্বাধীনতা দাও, না হলে মৃত্যু’!

শেষ কয়েক দশকে এই প্রথম বারের মতো চিনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাস্তায় নেমেছে কাতারে কাতারে মানুষ। ইতিমধ্যেই সে দেশের সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে সরকারের বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করেছে পড়ুয়ারা।

Advertisement | InfoCom Solutions
Follow Us

ফের একবার পঞ্জাবের অমৃতসরের কাছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে (India-Pakistan Intrnational Border)দেখা মিলল সন্দেহজনক ড্রোনের (Drone)। দুই দিন আগেও এই অঞ্চলে একটি ড্রোন দেখা গিয়েছিল, সেই ড্রোনটিকেও গুলি করে নামায় বিএসএফ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই ড্রোনের মাধ্যমেই আন্তর্জাতিক সীমান্ত পার করে অস্ত্র বা মাদক পাচার করার চেষ্টা করা হচ্ছিল।বিএসএফ সূত্রে খবর, পঞ্জাবের অমৃতসরের ছহরপুর গ্রামের কাছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সোমবার মধ্য রাতে একটি ড্রোন গুলি করে নামানো হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

দরজায় কড়া নাড়ছে গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। গতকাল সোমবার সুরাটে সভা ও রোড শো করেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আর সেখানেই আম আদমি পার্টির সমর্থক ও ভারতীয় জনতা পার্টির সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সুরাটের কাতাগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। সেই এলাকা দিয়ে অরবিন্দ কেজরীবালের কনভয় যাচ্ছিল। সেই সময় বিজেপি সমর্থকরা ‘মোদী, মোদী’ স্লোগান দিতে থাকে। কেজরীবাল দাবি করেছেন, রোড শো সেই এলাকা দিয়ে যাওয়ার সময় কনভয়ে একটি পাথর ছোড়া হয়।

এদিকে পুলিশের ডেপুটি কমিশনার পিনাকিন পারমার জানিয়েছেন, ৪ কিলোমিটারের এই রোড শো’তে কেজরীবালকে সিএপিএফ-র তরফে Z-প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণভাবেই ব়্যালিটি গিয়েছিল। পাথর ছোড়ার কোনও ঘটনাই ঘটেনি। তবে কর্মী সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হয়। তবে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নেয়।’

কেআরসি টাইমস বিজ্ঞাপন

মেঘালয়ের তৃণমূল শিবিরে বড় ধাক্কা। সে রাজ্যে তৃণমূল ঘাসফুল ফোটানোর আগেই ঝড়ে গেলেন এক বিধায়ক। তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, গতকাল সোমবার বিধানসভার স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেন তৃণমূলের এক বিধায়ক। এর পাশাপাশি মেঘালয়ের শাসক দল ন্যাশনালিস্ট পিপলস পার্টি (Natioanlist People’s Party) দুই বিধায়কও গতকাল স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। তাঁদের ইস্তফা দেওয়ার পরই পদ্ম শিবিরে যোগদানের সম্ভাবনা উঁকি দিয়েছে।প্রসঙ্গত, মেঘালয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকারে রয়েছে এনপিপি। এবার এনপিপির দুই বিধায়ক ফার্লিন সাংমা ও বেনেডিক ম্যারাক বিধানসভা থেকে পদত্যাগ করার পাশাপাশি দলের সদস্যপদও ত্যাগ করেছেন তাঁরা। আর ঘাসফুল শিবির থেকে বেরিয়েও এসেছেন এইচএম সাংপ্লিয়াং।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে। আগ্নেয়গিরিটির অবস্থান আমেরিকার হাওয়াইতে। রবিবার রাতে আগ্নেয়গিরিটিতে লাভা উদ্‌গিরণ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।সোমবার মার্কিন ভূতাত্ত্বিক প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যে কোনও সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেও উন্মাদনার শেষ নেই। আর সেই সূত্রেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাজিল সমর্থক এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বাংলাদেশের চাঁদপুরে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৭)।হত্যাকাণ্ডের পর আর্জেন্টিনার সমর্থক ঘাতক কিশোর বরকত বেপারী (১৮) কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *