১ সুপ্রিম কোর্টের ২১ বিচারপতি নিয়োগের পাঠানো তালিকা অনুমোদন করল না কেন্দ্র
২ এনডিটিভির হোল্ডিং কোম্পানি ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন প্রণব রায় ও রাধিকা রায়
৩ ব্রিটেনে এই প্রথম সংখ্যালঘুতে পরিণত হল খ্রিস্টানরা/সংখ্যাগরিষ্ঠ হল ধর্মহীনরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1- সুপ্রিম কোর্ট ও সরকারের সংঘাত এবার প্রকাশ এসে গেল। বিচারপতি নিয়োগের জন্য যে ২১ টি নাম সুপ্রিম কোর্ট পাঠিয়েছিল সেগুলো খারিজ করেছে কেন্দ্র। যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু বলেছেন দুটি নাম তারা অনুমোদন করেছেন। সাধারণত দেখা যায় দ্বিতীয়বার যখন নাম পাঠায় তখন সেটাতে কেন্দ্রীয় সরকার আপত্তি করে না। কিন্তু এই প্রথম মোদি সরকার সুপ্রিম কোর্টের পাঠানো দ্বিতীয়বারের নামেও আপত্তি জানালো।

Follow Us
সংবাদ 2 – আগামীকাল এক ডিসেম্বর গুজরাটে ৮৯ বিধানসভা আসনের ভোট গ্রহণ করা হবে। মঙ্গলবার সন্ধ্যা এ আসন গুলিতে ভোটের প্রচার শেষ হয়েছে। এটা হল গুজরাটের প্রথম দফার ভোট গ্রহণ।
সংবাদ 3- এনডিটিভি র হোল্ডিং কম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ ত্যাগ করলেন প্রনয় রায় ও রাধিকা রায়। গতকাল তারা পদত্যাগ করেছেন। এতে এই গ্রুপে গৌতম আদানিল কম্পানির অবস্থান আরো মজবুত হল।
সংবাদ 4- ব্রিটেনে এই প্রথম খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হলো। সাম্প্রতিক জনগণনায় দেখা যাচ্ছে বৃটেনে খ্রিস্টানদের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ শতাংশ। যা দু’বছর আগে ছিল ৫৮ শতাংশ। মুসলমান জনসংখ্যা 4.9 শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.৫%। হিন্দু জনসংখ্যা 1. 5 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৭ শতাংশ। দ্রুত হারে বাড়ছে ধর্মহীনদের সংখ্যা। এই ধর্মহীনরাই এখন ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ।
সংবাদ 5- ভারতে জিডিপির হার এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে হয়েছে 6.3 শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর অবধি এই হার ধার্য হয়েছে। এ সময়ের চীনের বৃদ্ধির হার হল তিন দশমিক ৯ শতাংশ।

সংবাদ 6-নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের মাল্টি-মোডাল ট্র্যান্সপোর্টেশন হাব হিসেবে গড়ে তোলা হবে। রেল স্টেশনের উন্নয়নের জন্য রেল মন্ত্রক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অধীনে ভারতীয় রেলওয়ের স্টেশনগুলিকে আপগ্রেডেশন/আধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা প্রস্তুত করেছে। চিহ্নিত ২০৪টি স্টেশনের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনও অন্তর্ভুক্ত রয়েছে। উন্নত, অতিরিক্ত ও বর্ধিত যাত্রী সুযোগ-সুবিধার জন্য বিশ্বমানের পর্যায়ে গড়ে তোলা হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে। উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইউটিএস কাম পিআরএস কাউন্টার ও এমসিও অফিস স্থানান্তর করা হচ্ছে। বিদ্যমান পার্কিং এরিয়াও নতুন স্থানে স্থানান্তর করা হবে। পার্সেল ও আরএমএস অফিসও নতুন স্থানে স্থানান্তর করা হবে।

সংবাদ 7- শিলচরের ঐতিহ্যবাহী জিসি কলেজে এখন খুশির হাওয়া।গতকাল শিলচরে ক্যাবিনেট বৈঠকে শিলচর গুরুচরণ কলেজ কে বিশ্ব বিদ্যালয়ে উন্নীত করা হয়। এই ঘোষণার পরে ছাত্র ছাত্রীরা আনন্দ উল্লাস করে সবাই নাচ গানে মেতে উঠেন। আজ কলেজ চত্বরে ছিল উৎসবের পরিবেশ। আবির খেলা ও পটকা ফাটানো হয়। কলেজের ইতিহাসে আজকের দিনটা একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকলো। ১৯৩৫ সালে স্থাপিত হয়েছিল গুরু চরণ কলেজ। আজ এই কলেজ রাজ্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাচ্ছে। তাই শিক্ষক ও ছাত্র মহলে আজকে ছিল খুশির জোয়ার।

সংবাদ 8- শিলচর রেডক্রসে ডোনেট ব্লাডের দুটি গাড়ি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা lরেডক্রস সোসাইটি থেকে দুটা গাড়ি দেওয়া হয়েছিল শিলচর রেডক্রস হাসপাতালকে। যার মধ্যে একটি গাড়ি বিভিন্ন এলাকা থেকে রক্ত সংগ্রহ করবে এবং অন্যটি অত্যাধুনিক যন্ত্র বিশিষ্ট গাড়ি জরুরি সেবা প্রদান করবে রোগীদের ।
বুধবার রেডক্রস হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে গাড়ি দুটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্টানে শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,লক্ষীপুরের বিধায়ক কৈশিক রাই,শিলচরে সাংসদ রাজদীপ রায়, বরখলা প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও বিজেপি কর্মকর্তা সহ বিভিন্ন অধিকারিক গণ উপস্থিত ছিলেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


