বরাকে মেধা নেই এই কথাটি আমরা কখনই বিশ্বাস করিনা এবং বরাকের মেধাবীরা বঞ্চিত হচ্ছে এই দাবিতেই বনধ ডাকা হয়েছিল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি – গত ২৯ নভেম্বর শিলচরে আসাম মন্ত্রীসভার বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর তরফে বরাক উপত্যকার জন্য একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উভয় পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো বিডিএফ । বৃহস্পতিবার শিলচরের পেনশনার্স ভবনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন,জিসি কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উত্তরণ,শিলচর মেডিক্যাল কলেজের জন্য সুপার স্পেশালিটি ব্লক, শিলচর ও লক্ষীপুরের সিভিল হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, শিলচরের জন্য দুটি উড়ালপুল, করিমগঞ্জ মেডিক্যাল কলেজ,মহিষাবিল ও রাঙিরখালের সংস্কার ইত্যাদি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং এগুলোর বাস্তবায়ন বরাকের আর্থ সামাজিক উন্নয়নে জরুরী ভূমিকা নেবে বলে আমরা মনে করি।
মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বনধ ডেকে আমরা বরাকে মেধা নেই বলে আসাম বাসীকে জানিয়েছি এবং বরাকের মেধাবী কর্মপ্রার্থীদের অপমান করেছি।এটি সর্বৈব মিথ্যা একটি অভিযোগ। বরাকে মেধা নেই এই কথাটি আমরা কখনই বিশ্বাস করিনা এবং বরাকের মেধাবীরা বঞ্চিত হচ্ছে এই দাবিতেই বনধ ডাকা হয়েছিল।
বরাক থেকে অন্ততঃ এক হাজার প্রার্থীর নিযুক্তির নিশ্চয়তা দিতে হবে ইত্যাদি। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন – মুখ্যমন্ত্রী যেসব পরিসংখ্যান দিয়েছেন যদি তা সত্য হয় তবে বরাক থেকে এক বৃহৎ সংখ্যক প্রার্থী এবার উত্তীর্ণ হয়েছেন এবং বিশেষভাবে শিলচর কেন্দ্রের ফলাফল খুবই উল্লেখযোগ্য। আপাতদৃষ্টিতে এবং যতটুকু খবর আমরা নিয়েছি তাঁতে আদৌ তা মনে হয়নি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


