টাকাগুলো সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে তৎপর হয়ে পড়েন দুভাই
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি : এখনোও সৎ লোক আছেন , কয়েক লক্ষ টাকা পেয়েও সাংবাদিকের সহযোগিতায় মূল মালিককে সমঝে দিলেন দুভাই। এখনও এই ভারতে অনেক সৎলোক আছেন। ব্যাগ ভর্তি টাকা পেয়ে তারা সন্ধান করতে থাকেন টাকার মালিকের। টাকাগুলো সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে তৎপর হয়ে পড়েন দুভাই। অবশেষে সঠিক মালিকের সন্ধান পেয়ে দুভাই মিলে টাকা গুলো ফিরিয়ে দেন। এটা সততার এক জ্বলন্ত নিদর্শন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনে। কাছাড় জেলার ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ গ্রামে জাতীয় সড়কের পাশে রয়েছে রাইয়ান বিরিয়ানি নামের একটি ফার্স্ট ফুডের স্টল। বৃহস্পতিবার বিকেলে একটি বোলেরো গাড়ি নিয়ে মিজোরামের দিক থেকে শিলচর অভিমূখে যাওয়া একজন ব্যবসায়ী বিরিয়ানি স্টলে বিরিয়ানি খেতে ঢুকেন।

Follow Us
যাওয়ার পথে মূল্যবান নথি সহ কয়েক লক্ষ টাকা ভর্তি ব্যাগ বিরিয়ানি স্টলের চেয়ারে রেখে চলে যান। ব্যবসায়িক চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর স্টলের মালিক রাকিব হোসেন মজুমদার প্রত্যক্ষ করেন চেয়ারের উপর একটি ব্যাগ। সঙ্গে সঙ্গে তিনি তার স্টলের লাগুয়া ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির বড় ভাই তৈবুর রহমান মজুমদারকে বিষয়টি অবগত করেন। বেগের চেইন খুলে দেখা যায় এতে আছে মূল্যবান কিছু নতিসহ ব্যাগটি টাকা। দুই ভাই মিলে বিষয়টি তাদের বড় ভাই স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগ করেন। সাংবাদিক তাদেরকে পরামর্শ দেন বেগের ভিতরে আইডেন্টি কার্ড কিংবা কোনও কন্টাক্ট নাম্বার আছে কি তা দেখে নিতে হবে ।
দেখা যায় ব্যাগের ভিতর একটি ডায়েরিতে একজনের নাম ও কন্টাক্ট নাম্বার উল্লেখ রয়েছে, সঙ্গে সঙ্গে সেই নম্বরে যোগাযোগ করা হয়। ফিরিয়ে দেওয়া হয় টাকা। টাকা ভর্তি ব্যাগ ফিরে পেয়ে খুশীতে উতলা হলেন টাকার মালিক । টাকা গুলো যিনি পেয়েছেন সেই তৈবুর রহমান মজুমদার উল্লেখ করেন ২০১৮ ইংরেজি নভেম্বর মাসে তিনি ব্যাগ সমেত ২লক্ষ ৬৫হাজার টাকা হারিয়েছিলেন। সেই টাকা হারানোর বেদনা তাকে এখনো তাড়া করে, তখন টাকা হারিয়ে তার মনের যে অবস্থা হয়েছিল সেই কথা অনুধাবন করে তিনি দ্রুত টাকার মালিকের সন্ধান করে সেই টাকা মালিকের কাছে পৌঁছে দিতে পেরে ধন্য হয়েছেন ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


