আগুন লাগার ফলে ইটভাটার উঁচু চিমনি নিচে ভেঙ্গে পড়ে যায়- যার ফলে হতাহতের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি : আসামের কাছাড় জেলার কালাইনে একটি ইটভাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অনেকেরই অবস্থা গুরুতর । আগুন লাগার ফলে ইটভাটার উঁচু চিমনি নিচে ভেঙ্গে পড়ে যায়। যার ফলে হতাহতের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারের বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে শুধুই যাচ্ছে আর্তনাদ। বরাকের ইটভাটা গুলি কোন সরকারি নিয়ম মেনে না চলার ফলে এই অবস্থা হয়েছে এটাই আজকের ঘটনা প্রমাণ।


