ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি : শিলচর সিলেট উৎসব সার্বভৌমত্ব, সমতা, আস্থা এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধন তৈরি করবে। তিনদিনের এই উৎসব ভারত বাংলাদেশের সাংস্কৃতিক, ঐতিহাসিক, সাহিত্য, ব্যবসায়িক দিক প্রতিফলন ঘটবে। শিলচর ও সিলেট দুই অঞ্চলের ইতিহাস, ভাষা, সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। শুক্রবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে দুদিন ব্যাপী অনুষ্ঠিত শিলচর সিলেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পর্যটন, সংস্কৃত ও উন্নয়ন এবং ডোনার মন্ত্রী গঙ্গাপুরম কিসান রেড্ডি একতা বলেন।
এদিন সন্ধ্যায় শিলচর সিলেট উৎসব ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে সুপারম্ভ হয়। এদিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমেন বলেন শিলচর সিলেট উৎসব একটি ঐতিহাসিক ঘটনা। কারণ দুই প্রতিবেশী দেশ আশা-আকাঙ্ক্ষার পরিবেশে একত্রিত হয়েছে। উৎসবের মাধ্যমে দু দেশের সৌহার্দের নুতন সূচনা হবে। এই উৎসবের ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সিলেট সহ রাজধানী ঢাকার সঙ্গে সংযোগ আরো বাড়বে। গতি আনবে ব্যবসা ও বিনিয়োগে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


