ইউপিএসসি-র দ্বারা পরিচালিত বিশেষভাবে তৈরি করা পরীক্ষার মাধ্যমে হবে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস -আইআরএমএস-এর নিয়োগ

2 - মিনিট |

প্রথমে একটি প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষা, এরপর মূল লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার

কে আর সি টাইমস ডেস্ক

ভারত সরকারের ইউপিএসসি ও ডিওপিটি-এর সাথে পরামর্শ করে রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (আইআরএমএস)-এ নিয়োগের ক্ষেত্রে ২০২৩ সাল থেকে ইউপিএসসি-র দ্বারা পরিচালিত বিশেষভাবে তৈরি করা পরীক্ষার (আইআরএমএস পরীক্ষা) মাধ্যমে করা হবে। আইআরএমএসই হলো একটি টু-টিয়ার পরীক্ষা। প্রথমে একটি প্রিলিমিনারি স্ক্রিনিং পরীক্ষা, এরপর মূল লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার। পরীক্ষার ২য় পর্যায়ের জন্য তথা আইআরএমএস (মেন) লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের উপযোগী সংখ্যক স্ক্রিনিঙের জন্য সমস্ত যোগ্য প্রার্থীকে সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং আইআরএমএস (মেন) পরীক্ষার জন্য উপযোগী সংখ্যক প্রার্থীর স্ক্রিনিং করা হবে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

আইআরএমএস (মেন) পরীক্ষায় নীচে উল্লেখ করা নির্ধারিত বিষয়গুলির মধ্যে প্রচলিত প্রবন্ধ ধরনের ৪টি পেপার অন্তর্ভুক্ত থাকবে:
যোগ্যতার পেপার
পেপার এ- সংবিধানের অষ্টম অনুসূচিতে অন্তর্ভুক্ত ভাষাগুলি থেকে প্রার্থীর দ্বারা নির্বাচিত একটি ভারতীয়
ভাষা – ৩০০ নম্বর
পেপার বি – ইংরেজি – ৩০০ নম্বর
মেধার জন্য গণনা করা পেপার
ঐচ্ছিক বিষয় ‐ পেপার ১ – ২৫০ নম্বর
ঐচ্ছিক বিষয় ‐ পেপার ২ – ২৫০ নম্বর
ব্যক্তিত্বের পরীক্ষা – ১০০ নম্বর . ঐচ্ছিক বিষয়ের তালিকায় থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমার্স ও অ্যাকাউন্টেসি, এই তালিকা থেকে প্রার্থী যে কোনও একটি বিষয় বেছে নেবেন।

উপরোক্ত যোগ্যতাপর্বের পেপার ও ঐচ্ছিক বিষয়গুলির জন্য পাঠক্রম সিভিল সার্ভিস পরীক্ষার (সিএসই) মতোই হবে। যোগ্যতাপর্বের পেপার ও ঐচ্ছিক বিষয়গুলির জন্য ভাষার মাধ্যম ও স্ক্রিপ্ট (প্রশ্নপত্র ও লিখিত উত্তরের জন্য) সিএসই (মেন) পরীক্ষার মতো হবে। বয়সের সীমা ও বিভিন্ন শ্রেণির জন্য প্রয়াসের সংখ্যাও সিএসই-র মতোই হবে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকবে হবে ভারতের কেন্দ্রীয় অথবা রাজ্য আইনসভার আইনের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অথবা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত অথবা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অ্যাক্ট, ১৯৫৬-এর অনুচ্ছেদ ৩-এর অধীনে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষিত অন্য শিক্ষামূলক প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/কমার্স/চার্টার্ড অ্যাকাউন্টেসিতে ডিগ্রি।

আইআরএমএসই-এর জন্য একটি ইনডেন্ট (১৫০ নম্বর) ইউপিএসসি-তে স্থাপন করা হবে, যা চারটি ঐচ্ছিক থেকে নিম্নলিখিত নম্বরগুলির দ্বারা গঠন করা হবে; সিভিল (৩০), মেকানিক্যাল (৩০), ইলেকট্রিক্যাল (৬০) এবং কমার্স ও অ্যাকাউন্টেসি (৩০)। যোগ্যতার ভিত্তিতে চারটি শৃঙ্খলা থেকে চূড়ান্ত সুপারিশকৃত প্রার্থীর একটি তালিকা তৈরি করে ঘোষণা করবে। যেহেতু প্রস্তাবিত পরীক্ষার স্কিমে আইআরএমএস-এর প্রার্থীদের স্ক্রিনিঙের জন্য সিভিল সার্ভিস (পি) পরীক্ষাকে ব্যবহার করার পরিকল্পনা করে, সুতরাং সিএসই-এর সাথে একত্রিতভাবে আইআরএমএসই-কেও অধিসূচিত করা হবে।

২০২৩ সালের জন্য ইউপিএসসি পরীক্ষার বার্ষিক কর্মসূচি অনুযায়ী, সিভিল সার্ভিস (পি) পরীক্ষা-২০২৩ যথাক্রমে ০১-০২-২০২৩ এবং ২৮-০৫-২০২৩ তারিখে অধিসূচিত ও অনুষ্ঠিত করার নির্ধারণ করা হয়েছে। যেহেতু সিএসপি পরীক্ষা -২০২৩ আইআরএমএস (মেন) পরীক্ষার প্রার্থীদের স্ক্রিনিঙের জন্য ব্যবহার করা হবে, তাই আইআরএমএস পরীক্ষা-২০২৩ একই সময়সূচি অনুযায়ী অধিসূচিত করা হবে।

সব্যসাচী দে ,মুখ্য জনসংযোগ আধিকারিক
সৰ্বশেষ খবর ও আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের টুইটার @RailNf এবং ফেসবুক @NFRailway অনুসরণ করুন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *