কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

1 আমাদের দেশের নৌ সেনা আমাদের গর্ব/ বললেন প্রধানমন্ত্রী
২ চতুর্থ ও তৃতীয় শ্রেণীর চাকরি নয় এন্টারপ্রিনিয়ার হোন /বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
৩ বিদ্বেষ মূলক মন্তব্য /বদরুদ্দীন আজমলকে গ্রেপ্তারের দাবি আকসার

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দেশের সুরক্ষার জন্য গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে ভারতীয় নৌসেনা। আজ ভারতীয় নৌসেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন বিভিন্ন যুদ্ধ বিশেষ করে 1971 সালের পাক ভারত যুদ্ধ ভারতীয় নৌ বাহিনী বিশাল অবদান রেখেছিল। আমাদের দেশের নৌ সেনা আমাদের গর্ব। প্রতিবছর৪ ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

সংবাদ 2- এখন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পাওয়ার চাওয়ার সময় নয়। এখন হতে হবে এন্টার প্রিনিয়ার। এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলেন, শুধু চাকরি চাকরি করলে হবে না। নিজেদের উদ্যোগের শিল্প গড়ে তুলতে হবে। প্রত্যেক বেকারকে একজন উদ্যোগ প্রতি হতে হবে।

সংবাদ 3- বদরপুরের এক ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে অপহরণ করা হয়। ব্যবসায়ীর নাম বাসিন্দা সেলিম উদ্দিন বড়ভূইয়া । ঘটনাটি ঘটেছে সোনাই রোডে শনিবার রাতে। এজাহার মতে শনিবার সন্ধ্যা রাতে সেলিম উদ্দিন বড়ভূইয়া নামে এক ব্যবসায়ী ওয়াগনার গাড়ি নিয়ে সোনাই রোডে যাওয়ার সময় দুর্বৃত্তরা বন্দুক দেখিয়ে গাড়ি সহ তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা রাতে সেলিম উদ্দিনের পরিবারকে ফোন করে তার ভাইয়ের কাছে 10 লাখ টাকা দাবি করে তার মুক্তির জন্য। ইতিমধ্যে সেলিমুদ্দিনের ভাই নিজামুদ্দিন শিলচর রাঙ্গিরখাড়ি আউট পোস্টে একটি এজাহার দায়ের করেন । ঘটনা নিয়ে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে

সংবাদ 4 – বার বার ধর্ম বিদ্ধেষীমূলক বক্তব্যের জন্য বদরুদ্দিন আজমলকে গ্রেফতারের জোরালো দাবি তুলল আকসা।আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বিতর্কিত মন্তব্যের কড়া ভাষায় ধিক্কার ও নিন্দা জানিয়ে সম্প্রতি রক্ষায় আজমলের গ্রেফতারের দাবী করেন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 5- অসমীয়া ছবি “বন্ধু” প্রদর্শিত গোল্ড সিনেমায় এক অভিন্ন সম্পৰ্কর নাম ‘বন্ধুত্ব’। বন্ধুত্বের নিখুঁত আবেগে পরিবেষ্টিত একটি অসমীয়া ছবি “বন্ধু”। অমিত দীপক প্ৰডাকশনের এবং নয়ন নীলিমের অভিনীত “বন্ধু” নামের অসমীয়া ছবি গত ৪ নভেম্বর গুয়াহাটি সহ বিভিন্ন স্থানের সিনেমা হলে মুক্তি পেয়েছে। রবিবার শিলচরের গোল্ড সিনেমা হলে অসমীয়া ছবিটির মর্নিং শো অনুষ্ঠিত হয়েছে।

ছবিটি কলেজ জীবনের কাহিনী নিয়ে নির্মিত।২ ঘন্টা ১৬ মিনিটের ছবিটি ইতিমধ্যে রাজ্য জুড়ে সারা ফেলেছে। ব্যবসা করেছে কয়েক কোটি টাকা। এদিন শিলচরের গোল্ড প্লাজায় ছবিটি উপভোগ করেছেন কাছাড়ের ডিডিসি রাজীব রায়, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ ডেকা, বিশিষ্ট সমাজসেবী মূলচাঁদ বৈদ ও ছবির প্রযোজক অমিত জৈন

সংবাদ 6- কাছাড় থেকে মেঘালয় পাচার হবার পথে ৫টি চোরাই গরু আটক করেছে গুমড়া পুলিশ। সঙ্গে গরু বহনকারী একটি মহিন্দ্রা স্কর্পিও গাড়ি আটক করা হয়। এদিন দুপুরে আসামের নথিভুক্ত স্কর্পিওটি কালাইনছড়া নাকা চেক গেটে আসার পর পুলিশের সন্দেহ হওয়ায় এটিকে আটক করে। চালক পালিয়ে যাবার পর গাড়ি থেকে ৫টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *