কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ কাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন

২ আগামী তিন মাসে দেশের জিডিপি দাঁড়াবে ৯.৬ শতাংশ /ভবিষ্যৎবাণী বিশ্ব ব্যাংকের

৩ পাঁচ বছর ধরনা রাজনীতি বন্ধ থাকলে সোনার অসম হবে/বললেন হিমন্ত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বুধবার, ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিনের মধ্যে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক হয় সংসদে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে যোগ দেন।

সর্বদলীয় বৈঠকে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল, ডিএমকে সাংসদ টি আর বালু প্রমুখ। সূত্রের খবর, এবারের শীতকালীন অধিবেশনে ১৬টি বিল উত্থাপন করার পরিকল্পনা করছে সরকার,। আবার চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে পারে কংগ্রেস।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 2- সোনারি সদর থানায় সংগঠিত হয় ভয়ংকর ঘটনা। সতীর্থর গুলিতে প্রাণ হারান আরেক পুলিশ কর্মী। গুলি চালনায় নিহত হন গোকুল বসুমাতারি নামের পুলিশ কর্মে। গলাতে তিনটি গুলি লাগে বসুমাতারি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে সিনারিতে।

সংবাদ 3- ধরনা পাঁচ বছর যদি অসমের ধরনা রাজনীতি না হয় তাহলে অসম একটি সোনার রাজ্য হয়ে উঠবে। এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।তিনি বলেন ধরনা আন্দোলনে এই রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। তাই আপাতত পাঁচটি বছর এসব থেকে বিরত থাকতে তিনি আহ্বান জানান।

সংবাদ 4- ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হবে। এই ভবিষ্যৎবাণী করেছে বিশ্ব ব্যাংক। আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি এপ্রিলে বৃদ্ধি এই স্তরে পৌঁছবে। গত কয়েক মাস থেকে ভারতীয় অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে। গত তিন মাস বিশ্ব ব্যাংক যা ভবিষ্যৎবাণী করেছিল তার চেয়ে কিছুটা ভালই ফলাফল হয়েছে।

সংবাদ 5- চোখের সামনে দাউ দাউ করে জ্বলে গেল একটি লরি। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে। মিজোরামের সাইরং ভুসালি সেতুর কাছে আগুনে ভস্মীভূত হল সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এখনও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে টায়ার ফাটার বিকট শব্দ শুনতে পান তারা। চোখের নিমিষে দাউ দাউ করে জ্বলে উঠে লরিটি। অনুমান করা হচ্ছে লরির সামনের চাকা ফেটে যাওয়ায় পর সড়কে ঘর্ষণ হলে আগুন লাগার কারণ হতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গাড়ি চালক সহচালক চালক অক্ষত আছেন বলে জানা গেছে।

সংবাদ 6- এবার শিলচর ডেন্টাল কলেজে রেগিং কাণ্ড ১৪ জন ছাত্র বহিষ্কার। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং এর পর এবার ঘুংঘুর শিলচর ডেন্টাল কলেজে রেগিং এর ঘটনা ঘটলো। রাজ্যেজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ,এই রেগিং নিয়ে টিক সেই সময় শিলচর ঘুংঘুর ডেন্টাল কলেজে রেগিং । অভিযুক্ত ১৪ জন ছাত্র কে ইতিমধ্যে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে । উল্লেখ্য গত ১ তারিখে কলেজে প্রথম বর্ষের একজন ছাত্র কে রেগিং এর ঘটনা সংঘটিত হয়েছে। তারপর ওই রেগিং ভোক্তভোগী ছাত্রটি (সেন্ট্রাল এন্ট্রি রেগিং স্কোয়াড কমিটি তে অভিযোগ দাখিল করেছে।

এবং সেন্ট্রাল এন্ট্রি রেগিং স্কোয়াডে কাছাড়ের জেলাশাসক কে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে, এবং জেলাশাসক তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে। 14 জন ছাত্রের উপরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত ১৪ ছাত্র কে কলেজের কলেজের হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে । যারা অভিযুক্ত তারা শিলচর ঘুংঘুর ডেন্টাল কলেজের তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্র। এনিয়ে জানান ডেন্টাল কলেজের অধ্যক্ষ মঞ্জুলা দাস।

সংবাদ 7- শিলচর পলিটেকনিক্যালে কলেজে ছাত্র সংসদে নির্বাচন নিয়ে উওপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠি চার্জ। মঙ্গলবার সকালে শিলচর পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে ফলাফল ও ঘোষণা হয়। এরপরই শুরু হয়ে যা উত্তেজনা। একাংশ ছাত্রের অভিযোগ জয়ী ছাত্ররা পরাজিত ছাত্রদের উপর পাথরচড়ে। আর পাথরের আঘাতে একজন ছাত্র আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ পলিটেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে পৌঁছায়। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এমন কি পলিটেকনিকেল কলেজ প্রাঙ্গণে সিআরপিএফ ও মোতায়ন করা হয়।এদিকে পলিটেকনিক্যালে কলেজের অধ্যক্ষ সঞ্জীব সিনহা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও বিকেলে কে বা কারা পাথর ছুড়ে এক ছাত্রকে আহত করে। আর এ নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *