শিলচর ডেন্টাল কলেজে রেগিং কাণ্ড ১৪ জন ছাত্র বহিষ্কার

< 1 - মিনিট |

যারা অভিযুক্ত তারা শিলচর ঘুংঘুর ডেন্টাল কলেজের তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্র

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধি – এবার শিলচর ডেন্টাল কলেজে রেগিং কাণ্ড ১৪ জন ছাত্র বহিষ্কার। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং এর পর এবার ঘুংঘুর শিলচর ডেন্টাল কলেজে রেগিং এর ঘটনা ঘটলো। রাজ্যেজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ,এই রেগিং নিয়ে টিক সেই সময় শিলচর ঘুংঘুর ডেন্টাল কলেজে রেগিং । অভিযুক্ত ১৪ জন ছাত্র কে ইতিমধ্যে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে । উল্লেখ্য গত ১ তারিখে কলেজে প্রথম বর্ষের একজন ছাত্র কে রেগিং এর ঘটনা সংঘটিত হয়েছে। তারপর ওই রেগিং ভোক্তভোগী ছাত্রটি (সেন্ট্রাল এন্ট্রি রেগিং স্কোয়াড কমিটি তে অভিযোগ দাখিল করেছে।

এবং সেন্ট্রাল এন্ট্রি রেগিং স্কোয়াডে কাছাড়ের জেলাশাসক কে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে, এবং জেলাশাসক তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে। 14 জন ছাত্রের উপরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত ১৪ ছাত্র কে কলেজের কলেজের হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে । যারা অভিযুক্ত তারা শিলচর ঘুংঘুর ডেন্টাল কলেজের তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্র। এনিয়ে জানান ডেন্টাল কলেজের অধ্যক্ষ মঞ্জুলা দাস।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *