দেশজুড়ে ছড়ানো মধুচক্রের জাল! উদ্ধার ১৪ হাজার মহিলা

< 1 - মিনিট |

আশ্চর্যের ব্যাপার ১৪ হাজার মহিলার অর্ধেকই বাংলার

কে আর সি টাইমস ডেস্ক

অনলাইনেই নিয়ন্ত্রিত হত দেহব্যবসা। দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে। দেখতে দেখতে রীতিমতো ফুলেফেঁপে উঠেছিল সেই কারবার। অবশেষে পুলিশ এই মধুচক্রের সন্ধান পেতে রাতারাতি গ্রেপ্তার করে এর সঙ্গে জড়িত ১৭ জনকে। উদ্ধার করে ১৪ হাজারেরও বেশি নির্যাতিতাকে। আশ্চর্যের বিষয় হল এঁদের মধ্যে অর্ধেকই পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেই সঙ্গে দেশের অন্যান্য রাজ্য তো বটেই, এমনকী বিদেশিনী মহিলারাও রয়েছেন। এই মধুচক্রের সন্ধান পেয়ে চোখ কপালে তদন্তকারীদের। দেশের বিভিন্ন প্রান্তের ‘ক্লায়েন্ট’দের কাছে পৌঁছতে তৈরি করা হয়েছিল অসংখ্য ওয়েবসাইট। তবে মূল যোগাযোগ তৈরি করা হত হোয়াটসঅ্যাপ গ্রুপের সাহায্যে। তারপর বিভিন্ন হোটেল, ওয়ো রুম কিংবা যৌন পল্লির মাধ্যমে চলত ব্যবসা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *